Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

দুর্নীতিতে দেশের শীর্ষে তেলেঙ্গানা, দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সমীক্ষায় প্রকাশ।

মূল্য চোকালে তবে সরকারি পরিষেবা, দুর্নীতির শীর্ষে তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটক

দুর্নীতিতে দেশের শীর্ষে তেলেঙ্গানা, দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। সমীক্ষায় প্রকাশ।

দুর্নীতির মাপকাঠিতে দেশের মধ্যে এক নম্বর রাজ্য তেলেঙ্গানা। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। সম্প্রতি সিএমএস ইন্ডিয়া কোরাপশন স্টাডি ২০১৮ রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে, তেলেঙ্গানায় দুর্নীতির হার ৭৩ শতাংশ, তামিলনাড়ুতে ৩৮ শতাংশ এবং কর্ণাটকে ৩৬ শতাংশ। এই তিনটি রাজ্য রয়েছে দুর্নীতিতে একেবারে প্রথম সারিতে। এরপর দুর্নীতিগ্রস্থ রাজ্যগুলির তালিকায় একের পর এক  রয়েছে বিহার, দিল্লি, মধ্যপ্রদেশ, পঞ্জাব।
সিএমএস জানিয়েছে, দেশের মোট  ১৩টি রাজ্যের শহর এবং গ্রামাঞ্চলে এই সমীক্ষা করা হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি কথা বলা হয়েছে বিভিন্ন সরকারি দফতরেও। সরকারি পরিষেবা প্রাপকরা জানিয়েছেন, আধার কার্ড, ভোটার কার্ড  এবং জব কার্ড পেতে গেলে সব থেকে বেশি হেনস্থার শিকার হতে হয়। সমীক্ষকদের কাছে অনেকেই অভিযোগ করেন, রাজস্থানে সরকারি দফতরগুলিতে চাহিদা মাফিক টাকা না দিলে  পরিষেবা পাওয়া প্রায় অসম্ভব।
সিএমএস জানিয়েছে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে সরকারি দফতরগুলির মধ্যে দুর্নীতিতে শীর্ষে আছে পরিবহণ (২১ শতাংশ), পুলিশ (২০ শতাংশ)। পিছিয়ে নেই স্বাস্থ্য পরিষেবা দফতরও (১০ শতাংশ)। সমীক্ষক সংস্থার অধিকর্তা পি এন বাসন্তী জানিয়েছেন, সম্পুর্ন নিরপেক্ষতা বজায় রেখঙ্গি সারা দেশে এই সমীক্ষার কাজ করেছেন তাঁরা।

আরও পড়ুন: ৬০ টি লুচি খেয়ে নেট দুনিয়ায় ভাইরাল পুলিশ কনস্টেবল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *