Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
21 June 2026

দার্জিলিংয়ের শীতল পরিবেশে ক্রপ টপ পড়ে তাপমাত্রা বাড়াচ্ছেন দেবলীনা

বর্তমানে নেট দুনিয়া কাঁপাচ্ছেন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার। নিজের

দার্জিলিংয়ের শীতল পরিবেশে ক্রপ টপ পড়ে তাপমাত্রা বাড়াচ্ছেন দেবলীনা

বর্তমানে নেট দুনিয়া কাঁপাচ্ছেন টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার। নিজের ইনস্টাগ্রামে একের পর এক ছবি শেয়ার করে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী। তবে কোনো সমালোচনাতেই কান দেন না তিনি। সম্প্রতি ডুয়ার্সে বেজায় ব্যস্ত রয়েছেন দেবলীনা তাঁর নতুন ছবির শুটিংয়ে। উত্তরবঙ্গের টি গার্ডেনে চলছে পরিচালক রাজর্ষি দে এর নতুন ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র শ্যুটিং। সেখানের শুটিংয়ে বেজায় ব্যস্ত দেবলীনা। ধীরে ধীরে উত্তরবঙ্গে ঢুকেছে শীত, কমছে তাপমাত্রা। কিন্তু দেবলীনা সেখানে গিয়ে ছড়াচ্ছেন উষ্ণতা। শুটিংয়ের সেটে একের পর এক তাপমাত্রা বাড়ানো ছবি তুললেন অভিনেত্রী।

সম্প্রতি ডুয়ার্সের ঠান্ডা পরিবেশে নিজের নতুন ছবি ‘আবার কাঞ্চনজঙ্ঘা’র শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দেবলীনা কুমার। শুটিংয়ের সেটে একের পর এক নিজের ছবি শেয়ার করলেন ইনস্টাগ্রামে। ক্রপ টপ, মিডি বুটস, জ্যাকেটে হাত আকাশে তুলে রীতিমতো ডুয়ার্সের তাপমাত্রা বাড়াচ্ছেন অভিনেত্রী। যা দেখি কুপোকাত নেটিজেনরাও। কমেন্ট সেকশনে তাঁর এই বোল্ড লুকের প্রশংসা করছেন অনেকেই। চলুন দেখে নিন সেই ছবি।

প্রসঙ্গত, সত্যজিৎ রায়ের ‘কাঞ্চনজঙ্ঘা’কে বড় পর্দায় আনার চেষ্টা করছেন পরিচালক রাজর্ষি দে। দেবলীনা ছাড়াও এই ছবিতে থাকবেন একাধিক টলিপাড়ার তারকারা। ছবিতে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সোহিনী গুহ রায়, অর্পিতা চট্টোপাধ্যায়, বিদীপ্তাকে। ইতিমধ্যেই চলছে ছবির শুটিং। দার্জিলিং ছাড়াও চালসা, সামসিং, মূর্তি, লাটাগুড়িতেও করা হচ্ছে শুটিং। ছবিতে বিশেষ চরিত্রে থাকবেন কৌশিক সেন, রনিতা দাস, প্রিয়াঙ্কা রতি পাল, অসীম রায় চৌধুরি, দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: তোমার গান শুনে সকলে ঝিমিয়ে পড়ে! অরিজিৎ কে সকলের সামনেই ব্যঙ্গ ছুঁড়ে দিয়ে বললেন সালমান খান!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment