Take a fresh look at your lifestyle.

সোনার মন মধুমিতার! পথ শিশুদের সঙ্গে নিজের জন্মদিনের বিশেষ মুহূর্ত উদযাপন করলেন অভিনেত্রী মধুমিতা সরকার, রইলো মধুমিতার কেক কাটার সেই বিশেষ মুহূর্তের ছবি

135

গতকাল অর্থাৎ ২৬শে অক্টোবর ছিল টলিউডের বর্তমান জনপ্রিয় এবং অন্যতম সুন্দরী অভিনেত্রী মধুমিতা সরকারের শুভ জন্মদিন। নিজের জন্মদিন কে আরো বিশেষ করে তুলতে ঐদিন মধুমিতা পৌঁছে গিয়েছিল চেতলার পথশিশু সংস্থায়। কিছু পথ শিশুদের সঙ্গে নিজের জন্মদিন বিশেষ করে তুলতে। বাচ্চাদের সাথেই নিজের এই বিশেষ দিনটি কেক কেটে উদযাপন করলেন অভিনেত্রী। ঐদিন পথশিশুদের জন্য খাবারের বিশেষ ব্যবস্থা করা হয়েছিল।

সেদিন মধুমিতাকে একটি সাদা কুর্তি এবং কমলা গোলাপি মিশ্রিত বাঁধনি প্রিন্ট এর একটি দুপাট্টায় দেখা গিয়েছিল। মধুমিতা জন্য ঐদিন আয়োজন করা হয়েছিল একটি বড় বাটারস্কচ কেকের। সারা ঘর সাজানো হয়েছিল রংবেরঙের ফিতে এবং বেলুন দিয়ে। মধুমিতার কেক কাটার মুহূর্তের ছবি মধুমিতার ফ্যান পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। মধুমিতাকে সকলেই সেই পোষ্টের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছে। এছাড়াও টলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা ও মধুমিতা কে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

ছোটপর্দা থেকে উঠে আসা মধুমিতা টলিউডের বড়পর্দাতেও ইতিমধ্যে জনপ্রিয় কিছু কাজ করেছেন। তার অভিনয়ে মুগ্ধ দর্শক। টলিউডের বড়পর্দায় ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার মাধ্যমে ডেবিউ হয় মধুমিতার। ছবিতে অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। এরপর মৈনাক ভৌমিকের মতো পরিচালকের পরিচালনায় ‘চিনি’ ছবিতে অভিনয় করে মধুমিতা জনপ্রিয়তা লাভ করে। এবারে হইচইয়ের ওয়েব সিরিজে শীঘ্রই কাজ করতে চলেছেন মধুমিতা। ইতিমধ্যে তার একটি ওয়েব সিরিজ এর কাজ সম্পন্ন হয়েছে। আগামীদিনের তার হাতে রয়েছে প্রচুর কাজ।

স্বপন কুমারের লেখা একটি ক্রাইম ফিকশন ওয়েব সিরিজে কাজ করেছেন মধুমিতা এবং সুকান্ত গঙ্গোপাধ্যায় লেখা ‘বটতলা’ কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে অন্য আরেকটি ওয়েব সিরিজ ‘উত্তরণ।’ এই ওয়েব সিরিজে মধুমিতা একেবারে ভিন্ন একটি চরিত্রে অভিনয় করতে চলেছেন, কি করে একটি এমএমএস একটি নারীর জীবন বদলে দেয় সেই গল্পই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজের মাধ্যমে। সকল দর্শকের মধুমিতার আগামী দিনের কাজের জন্য অপেক্ষা করে রয়েছে।

Comments are closed.