Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
22 June 2026

মিরচি ছাড়ার পর মাসে কত টাকা রোজগার করছেন মীর? রোজগার নিও প্রশ্নের সম্মুখীন হতে হল মীর কে! নিজের মুখেই জানালেন নিজের রোজগার, ভাইরাল ভিডিও

মিরচি ছাড়ার পর মাসে কত টাকা রোজগার করছেন মীর? রোজগার নিও প্রশ্নের সম্মুখীন হতে হল মীর কে! নিজের মুখেই জানালেন নিজের রোজগার, ভাইরাল ভিডিও

মীর আফসার আলী, বর্তমানে গোটা বাংলার জনপ্রিয় ব্যক্তিদের মধ্যে অন্যতম একজন। মানুষের পছন্দের ভিত্তিতে যদি ১০ জন ব্যক্তিত্বের নাম করা হয় তাহলে হয়তো প্রথম পাঁচ জনের মধ্যেই উঠে আসবে মীর এই নামটি। তবে মানুষের মন জয় করেছেন নিজের কাজের মাধ্যমে। রেডিও জগত থেকে শুরু করে সংবাদ পাঠক, অভিনয়, সঞ্চালক এমনকি হাস্যকৌতুক শিল্পী হিসেবেও বাংলা জোড়া নাম করেছেন তিনি। বর্তমানে রেডিও ম্যান কথাটা বললেই হয়ত এই একজনের মুখ ভেসে উঠবে আমাদের সামনে। তারই সাথে আবার মিরচিতে কাজ করার সূত্রে সকালম্যান হিসেবেও খ্যাতি লাভ করেছিলেন যথেষ্ট।

কিন্তু বর্তমানে তিনি নিজের জীবনের সব থেকে বড় সিদ্ধান্তের পথে পাড়ি দিয়েছিলেন। ক্যারিয়ারের শুরু থেকে এখনো পর্যন্ত রেডিও তাঁকে দিয়েছে অনেক কিছু। কিন্তু সেখানেই বুকে পাথর চাপা রেখে সিদ্ধান্ত নিলেন এবার তিনি রেডিও ছাড়বেন। যেমন ভাবনা তেমন কাজ। কয়েক দিনের মধ্যেই ঘোষণা করে দিলেন মির্চি ছাড়ছেন তিনি। রেডিও থেকে টেলিভিশন সর্বত্র নিজের দক্ষতার জাদু ছড়িয়ে রেখেছিলেন এই শিল্পী। সেই জন্যই হয়তো লাখো লাখো অনুরাগীর হৃদয় ভেঙে গিয়েছিল যখন তারা শোনেন তাদের প্রিয় শিল্পীকে তারা আর রেডিওতে শুনতে পাবে না। কিন্তু মীর বারবার জানিয়েছিলেন তিনি রেডিও ছাড়লেও অনুরাগীদের কাছ থেকে দূরে সরছেন না। তাঁর অন্যান্য আরো কাজের মধ্যে দিয়ে সে বারবার ফিরে আসবেন অনুরাগীদের কাছে।

এবারেও ঠিক যেমন ভাবনা তেমন কাজ। বর্তমানে ইউটিউবে মীরকে বেশ ভালো ভালো কাজ করতে দেখা যাচ্ছে। যেমন তাঁর ব্যান্ডের গান শোনা যায় ইউটিউবে তেমনি ফুড ভ্লগার হিসেবে ও দেখতে পাওয়া যায় তাঁকে। আবার বিভিন্ন কোম্পানির জন্য অ্যাডভার্টাইজমেন্টেও কাজ করছেন তিনি। এমনই নিজের প্রচুর কাজের মধ্যে দিয়ে বারবার ফিরে আসছেন দর্শকের মাঝে। নিজের বিভিন্ন কাজ তুলে ধরছে নিজের বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। কাজের জন্য যতটা জনপ্রিয় সেই জন্যই হয়তো জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতেও। আর তাই সোশ্যাল মিডিয়া থেকে তাঁর বিভিন্ন কাজের জন্য অনুরাগীদের প্রশংসা উপচে পরতে দেখা যায়।

আরও পড়ুন: বড় বড় অক্ষরে লেখা “হ্যাকড”, মেয়ের ইন্সটাগ্রাম নিয়ে তীব্র ক্ষোভ সুস্মিতা সেনের

সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ছবি দেখতে পাওয়া যায়। যেখানে লাল টি-শার্ট পরে বসে থাকা অবস্থায় দেখা গিয়েছে তাঁকে। সেই মুহূর্তে তাঁর হাতে ছিল কোকাকোলার একটি বোতল। এই ছবি থেকে স্পষ্ট যে মীর কোকাকোলার মতো এক নামী সংস্থার সাথে অ্যাডভার্টাইজমেন্টের কাজ করছেন। এই ছবি শেয়ার করে মীর ক্যাপশনে লিখেছেন, “যখন আপনি এই ব্র্যান্ডের সাথে শুট করেন, তখন আপনি জানতে পারেন পূজো আর কিছুদিন পরেই”।

আরও পড়ুন: রাজামৌলির নতুন ছবিতে আদিবাসী নেতা ভীমের লুককে কেন্দ্র করে পরিচালককে হুমকি বিজেপি নেতার

আসলে কোকাকোলা নামক এই নামই সংস্থাটি তাঁদের পুজোর স্পেশাল হিসেবে আলাদা এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করত যার সমগ্র গল্পটাই কেন্দ্রিত থাকতো পূজার ওপরে। এবার সেই আবহাওয়া ফিরিয়ে আনছেন মীর। যদিও জনপ্রিয় ব্যক্তিত্ব যতই ভালো হোন না কেন কিছু মানুষ থেকেই যায়, নেট দুনিয়াতে যারা শুধু কটাক্ষ করতেই পছন্দ করেন। তাই রীতিমতো জনপ্রিয় ব্যক্তিত্বদের কটাক্ষ পিছু ছাড়ে না। নিজের অ্যাডভার্টাইজমেন্ট এর ফটো শেয়ার করেও কটাক্ষ শুনতে হল মীরকে। কিন্তু এই ফটোর কমেন্ট বক্সেই মীরকে জানাতে হলো নিজের রোজগারের কথা। এক নেটিজেন তাকে প্রশ্ন করেন, “কোকাকোলা কোম্পানি কত টাকা দিল তোমায়?” এই প্রশ্নের একদম সপাটে উত্তর দিয়েছিলেন মীর। তিনি বলেন, “দুটো ডাল ভাত কিনে খাওয়ার জন্য যথেষ্ট”।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment