Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৩শে মার্চ ২০২১

মঙ্গলবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ২৩শে মার্চ ২০২১

আজ আপনার জন্ম দিন হলে পাশ্চাত্য মতে আপনার রাশি মেষ। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল ও বুধ। ২৩ তারিখে জন্ম হবার কারনে আপনার ওপর বুধের প্রভাব স্পষ্ট। আপনার শুভ সংখ্যা : ৫,১৪,২৩। আপনার শুভ বর্ণ : লাল ও সবুজ। শুভ গ্রহ ও বার : মঙ্গল ও বুধ। শুভ রতœ : রক্তপ্রবাল ও পান্না।

আজকের দিনের শুভ রং : আজ আপনার জন্য লাল ও সবুজ বর্ণ সৌভাগ্য বয়ে আনবে।

আজকের দিনের শুভ সময়: জ্যোতিষ শাস্ত্রানুসারে আজকের শুভ সময়: সকাল: ৮:২৪-১০:৫৩, দুপুর: ১:২৪-৩:০২, বিকাল: ৩:৫২-৫:৩১ রাত: ৬:১৩-৭:০৭, ৯:২৬-১১:৪৫ এর মধ্যে।

আরও পড়ুন: বুধবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ৩১ মার্চ ২০২১

আজকের দিনের বর্জিত খাদ্য : আজ দিন ও রাতে কলমিশাক খাওয়া নিষেধ।

চন্দ্রের অবস্থান : আজ চন্দ্র মিথুন রাশিতে, দুপুর: ১:০২ থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। ১০মী তিথি দিন রাত চলবে।

মেষ রাশি: মেষ রাশির জাতক জাতিকার দিনটি গুরুত্বপূর্ণ তথ্য লাভের। মিডিয়াকর্মীদের কর্ম পরিবর্তনের সুযোগ আসবে। ছোট ভাই বোনকে সকালের দিকে কিছু টাকা দিতে পারেন। দুপুরের পর থেকে পারিবারিক কাজে অগ্রগতি হবে। গৃহ স্থাবর সম্পতি সংক্রান্ত বিষয়ে আত্মীয়দের সাহায্য লাভের আশা।

আরও পড়ুন: শনিবার দিনটি কেমন কাটবে আপনার? জানুন আজকের রাশিফল ১৯ ডিসেম্বর ২০২০

বৃষ রাশি: বৃষ রাশির জাতক জাতিকাদের বকেয়া অর্থ আদায়ের ক্ষেত্রে কৌশুলী হতে হবে। সঞ্চয়ের ক্ষেত্রে আরো বেশী মনযোগী হওয়া প্রয়োজন। সকালের দিকে ব্যবসায়ীক লেনদেনে সফলতা। দুপুরের পর থেকে আপনার বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রবাসী ছোট ভাই এর কাছ থেকে অর্থ লাভ। বস্ত্র ব্যবসায় আয় রোজগার বৃদ্ধি পাবে।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক জাতিকাদের দিনটি ভালো যাবে। কোনো পরীক্ষায় অংশ নিতে পারেন। অপ্রত্যাশিত কোনো আয় রোজগারের আশা। দুপুরের পর থেকে ব্যবসায়ীক ক্ষেত্রে সাফল্য লাভের সময়। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বেচাকেনা ভালোই জমবে। কোনো আত্মীয়র বাড়ীতে বেড়াতে যেতে পারেন।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক জাতিকার দিনটি সকালের দিকে দূরের যাত্রার। কর্তব্যের প্রয়োজনে দূরে যেতে হবে। বৈদেশিক বাণিজ্যে কিছু সফলতার আশা। আইনগত জটিলতা থেকে মুক্ত হতে পারবেন। দুপুরের পর থেকে কর্মস্থলে ভালো ঘটনা ঘটবে। নতুন দায়িত্ব আপনার ক্ষমতাকে আরো বৃদ্ধি করতে পারে। সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাবেন।

সিংহ রাশি: সিংহ রাশির জাতক জাতিকার আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতির আশা। সাংসারিক জীবনে বড় ভাই বোনের সাহায্য পাবেন। সকালের দিকে প্রভাবশালী চাকুরে বন্ধুর কল্যাণে কিছু ঠিকাদারী কাজের সুযোগ পেতে পারেন। দুপুরের পর থেকে আপনার আয় রোজগারের চেয়ে ব্যয় বৃৃদ্ধি পাবে। বৈদেশিক কাজে অগ্রগতি। ট্রাভেল এজেন্টের কাছে যেতে হতে পারে।

কন্যা রাশি: কন্যা রাশির জাতক জাতিকার সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাহায্য পাওয়া যাবে। কর্মস্থলে প্রভাবশালী ব্যক্তির সহায়তায় আশানুরুপ আয় রোজগারের সুযোগ পাবেন। চাকরি লাভের তদবিরে অগ্রগতি। দুপুরের পর থেকে বড় ভাই ও বন্ধুর সাহায্য পেতে পারেন। ব্যবসা বাণিজ্যে কাঙ্খীত আয় রোজগারের সুযোগ আসবে।

তুলা রাশি: তুলার জাতক জাতিকার উচ্চ শিক্ষায় অগ্রগতি। শিক্ষা ও গবেষণা সংক্রান্ত কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। কাঙ্খীত তদবিরের কাজে দুপুর থেকে অগ্রগতির আশা। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন।পিতার পূর্ণ সাহায্য পেতে পারেন। রাজণৈতিক ও সাঙ্গঠনিক কাজে সফল হতে পারবেন।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আয় রোজগারের চেষ্টায় সকালের দিকে কিছু বাধা দেখা দেবে। অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মূখীন হতে পারেন। আইনগত জটিলতা দেখা দেবে। দুপুরের পর ভাগ্য সহায় হতে পারে। বিদেশ থেকে ভালো কোনো সংবাদ লাভের আশা। প্রবাসীদের ভিসা সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভ।

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকার অংশিদারী কাজের জন্য দিনটি শুভ। আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। নতুন বিনিয়োগে লাভের আশা করতে পারেন। দুপুরের পর পুরোন পাওনাদারের সাক্ষাৎ পেতে পারেন। ব্যাংক ঋণ সংক্রান্ত বিষয়ে সাফল্য লাভের আশা। সকল সঙ্কটই ধীরে ধীরে দূর হয়ে যাবে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকার সকালের দিকে কর্মস্থলে কোনো প্রতিবন্ধকতা মোকাবেলা করতে হবে। সহকর্মী বা অধিনস্ত কর্মচারীদের উপর কোনো কারনে অসন্তুষ্ট হতে পারেন। দুপুরের পর ব্যবসায়ীক অবস্থার উন্নতি হতে থাকবে। সাংসারিক জীবন সুখময় হয়ে উঠবে। অংশিদারী ব্যবসা বানিজ্যে কাঙ্খীত আয় লাভের আশা করতে পারেন।

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। সৃজনশীল কাজে অগ্রগতির আশা। আর্থিক উন্নতির দিন। শিল্পী কলাকুশলীদের কাজের ক্ষেত্রে সম্মান বৃদ্ধি। দুপুরের পর শারীরিক ভাবে দূর্বল হতে পারেন। মানসিক অস্থিরতা কমাতে হবে। আয় রোজগারে সহকর্মীদের সাহায্য পেতে পারেন।

মীন রাশি: মীন রাশির জাতক জাতিকার দিনটি প্রত্যাশিত সংবাদ প্রাপ্তির। মনের লালিত স্বপ্ন পূরণ হবে। পারিবারিক জীবনে আত্মীয় স্বজনের সাহায্য সহযোগিতা পেতে পারেন। দুপুরের পর প্রেম ভালোবসায় সাফল্য লাভ। সন্তানের পড়াশোনা নিয়ে চলতে থাকা সকল দুঃশ্চিন্তা কমে আসবে। সৃজনশীল পেশায় সাফল্য লাভের আশা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Horoscope