Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

ভোডাফোন-এয়ারটেলের পর এবার ফোনের চার্জ বাড়াচ্ছে জিও, ঘোষণা সংস্থার পক্ষ থেকে

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই জিও’র চার্জ বাড়বে

ভোডাফোন-এয়ারটেলের পর এবার ফোনের চার্জ বাড়াচ্ছে জিও, ঘোষণা সংস্থার পক্ষ থেকে

সোমবারই ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল জানিয়ে দিয়েছে, আগামী ডিসেম্বর মাস থেকে তারা বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে চলেছে। ফলে বাড়বে কলিং এবং ইন্টারনেট ডেটা ব্যবহারের খরচও।
এবার এই একই পথে হাঁটতে চলেছে রিলায়েন্স জিও। মুকেশ আম্বানীর এই টেলিকম সংস্থা মঙ্গলবার জানিয়েছে, মোবাইল থেকে ফোন কল এবং ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। জিও-র তরফে বলা হয়েছে, শুল্ক নিয়ে আলোচনা শুরু করতে চলেছে টেলিকম রেগুলেটরি সংস্থা ট্রাই। একটি বিবৃতিতে জিও জানিয়েছে, দেশের অন্যান্য টেলিকম সংস্থাগুলির মতো তাদেরও সরকারি নিয়ম মেনে কাজ করতে হয়। তাদের কথায়, ‘ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে টেলিকম ক্ষেত্রের উন্নতি ঘটাতে তারা ট্রাইয়ের নিয়মাবলী মেনে চলে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। এরপরই সংস্থাটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুল্ক বাড়ানো হবে এবং এমনভাবে তা করা হবে, যাতে ডেটা ব্যবহারে বিরূপ প্রভাব না পড়ে।
গত ২৪ শে অক্টোবর সুপ্রিম কোর্ট দেশের বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে এক বিশাল অঙ্কের টাকা কেন্দ্রের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
ইতিমধ্যেই কেন্দ্র সুপ্রিম কোর্টে নির্দেশের পর দেশের বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থার কাছে নোটিস পাঠিয়ে স্পেক্ট্রাম ও অন্যান্য খাতে বকেয়া অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।
তবে সরকারের কাছে দেশের টেলিকম সংস্থাগুলি কিছুটা সময় চায় এই বিষয়ে। সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, যাতে অন্তত তিন বছরের মোরেটরিয়াম পিরিয়ড এবং কিছুটা অতিরিক্ত সময় দেওয়া হয় টেলিকম সংস্থাগুলিকে ওই বকেয়া অর্থ জমা দেওয়ার জন্য। তবে আপাতত নিজেদের লাভ বাড়াতে পরিকাঠামো উন্নয়নের দোহাই দিয়ে রিজার্জ প্ল্যানগুলির দাম বাড়াতে চলেছে এয়ারটেল, ভোডাফন আইডিয়ার মতো সংস্থাগুলি। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে জিও’র নামও।

আরও পড়ুন: দুরন্ত কামব্যাক, ওড়িশাকে ৪-০ গোলে হারিয়ে সন্তোষ ট্রফির মূল পর্বে বাংলা

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation