Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

ইন্দিরার মতো আমাকেও মারবে নিরাপত্তারক্ষীরা, বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেজরিওয়ালের

দিল্লি পুলিশের বিরুদ্ধে কেজরিওয়ালের অভিযোগ

ইন্দিরার মতো আমাকেও মারবে নিরাপত্তারক্ষীরা, বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেজরিওয়ালের

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চাঞ্চল্যকর অভিযোগ। শনিবার আম আদমি পার্টির প্রধানের অভিযোগ, তাঁকে প্রাণে মারতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। বললেন, ইন্দিরা গান্ধীর মতোই তাঁকেও নিজের নিরাপত্তারক্ষীদের দিয়ে হত্যা করার চক্রান্ত চলছে।

পাঞ্জাবের একটি নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, আমাকে নিরাপত্তা দেন যে নিরাপত্তারক্ষীরা, তাঁরা রিপোর্ট করেন বিজেপিকে। ওঁরাই আমাকে বলেছেন, বিজেপি আমাকে খুন করানোর চক্রান্ত করেছে। অভিযোগ কেজরিওয়ালের। একই অভিযোগ দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ারও।

দিল্লি পুলিশ সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই দিল্লি পুলিশকে রাজ্যের অধীনে আনতে আন্দোলন করে চলেছেন। এই নির্বাচনে দিল্লিতে আপের সবচেয়ে বড় ইস্যু, দিল্লিকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি প্রদান। সেক্ষেত্রে দিল্লি পুলিশও রাজ্য সরকারের আওতায় আসবে।

আরও পড়ুন: জেএনইউ নিয়ে উত্তাল সংসদ, আন্দোলন চালিয়ে যাবেন পড়ুয়ারা

দিল্লি পুলিশ অবশ্য কেজরিওয়ালের অভিযোগ উড়িয়ে দাবি করেছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট নেতাদের নিরাপত্তা প্রদান করে আসছে। দিল্লির মুখ্যমন্ত্রীর নিরাপত্তার জন্য বিশেষ টিম, তাদের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অত্যন্ত সচেতন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation