Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

মুকুল রায়ের নাম করে অমিত মালব্যকে কটাক্ষ কুণাল ঘোষের

অমিত মালব্যকে ভার্চুয়াল মাধ্যমে পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ

মুকুল রায়ের নাম করে অমিত মালব্যকে কটাক্ষ কুণাল ঘোষের

মুকুল রায়ের নাম করে এবার অমিত মালব্যকে পাল্টা খোঁচা দিলেন কুণাল ঘোষ। ফেসবুক পোস্টে লিখলেন, ষড়যন্ত্রী, সুবিধাভোগীদের ১০০% এখন বিজেপির কোলে দুলছে। সেই সঙ্গে একটি পুরনো ভিডিও শেয়ার করেছেন। যেখানে এক সময় বাংলার দায়িত্ব পালন করা উত্তরপ্রদেশের বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ ও মুকুল রায়ের বক্তৃতার অংশ আছে।

রবিবার সাংবাদিক বৈঠক করে বিজেপির উদ্দেশে তোপ দাগেন কুণাল ঘোষ। তারপরই অমিত মালব্য শেয়ার করেন কুণাল ঘোষের পুরনো ভিডিও। তাঁকে অভিযুক্ত বলেও দাবি করেন বিজেপি আইটি সেলের প্রধান মালব্য। 

সোমবার সকালে মুকুল ও সিদ্ধার্থনাথের পুরনো একটি ভিডিও শেয়ার করেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: এবার কেন্দ্রীয় এজেন্সি কী করবে? মুকুলের ঘর ওয়াপসিতে প্রশ্ন অভিষেক মনু সিংভির

সেই ভিডিওটিতে প্রথমে বিজেপির সিদ্ধার্থনাথ সিংহকে বলতে শোনা যাচ্ছে ভাগ মুকুল ভাগ। তারপরেই দেখা যায় তৃণমূলের মঞ্চে মুকুল রায় তীব্র কটাক্ষ করছেন বিজেপির বহিরাগত নেতাদের। 

রবিবার দুপুরে সাংবাদিক বৈঠক থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছিলেন কুণাল। বিজেপির কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন ‘হিম্মত থাকে তো সরাসরি ভাইপোর নাম বলুন’। কুণালের সাংবাদিক বৈঠক শেষ হতেই সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় এক পুরনো ভিডিওয়। সারদা আর্থিক কেলেঙ্কারির কথা টেনে কুণালকে ‘দুর্নীতিতে কলঙ্কিত তৃণমূলের মুখপাত্র’ বলে কটাক্ষ করেন বাংলা বিজেপির অন্যতম ভারপ্রাপ্ত নেতা অমিত মালব্য। সোমবার সকালে বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্যকে ভার্চুয়াল মাধ্যমেই পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। পোস্টের সঙ্গে লেখায় ছত্রে ছত্রে অমিত মালব্যকে কটাক্ষ করেছেন কুণাল। বলেছেন বাংলার রাজনীতি সম্পর্কে অমিত মালব্যের জানার কথা নয়। কারণ তিনি পরিযায়ী। এই প্রসঙ্গেই কুণালের খোঁচা, এখানকার গাইডদের উচিত দেখিয়ে দেওয়া।

আরও পড়ুন: বীরসা মুন্ডা ভেবে কার মূর্তিতে মালা দিলেন অমিত শাহ, কটাক্ষ তৃণমূলের! অস্বস্তিতে বিজেপি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics