Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

অন‍্যান‍্য বছরের মতো এবারও রাজ্য সরকার আয়োজন করতে চলেছে বিশ্ব বাংলা শারদ সম্মানের, আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

অন‍্যান‍্য বছরের মতো এবারও রাজ্য সরকার আয়োজন করতে চলেছে বিশ্ব বাংলা শারদ সম্মানের, আবেদন করা যাবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত

গত কয়েক বছরের মতো এবারও বিশ্ব বাংলা শারদ সম্মানের আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। ২০১৩ সাল থেকে রাজ্য সরকার এই পুরস্কার প্রদান শুরু করেছে, যেখানে রাজ্যের সেরা পুজো উদ্যোক্তাদের পুরস্কৃত করা হচ্ছে।
রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর জানিয়েছে, কলকাতা ও রাজ্যের ২২ টি জেলার পুজোগুলির মধ্যে বিভিন্ন ক‍্যাটেগরিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ষষ্ঠীর মধ্যে পুরস্কার ঘোষণা করা হবে।
১১ সেপ্টেম্বর থেকে অনলাইন ও অফলাইনে আবেদন করা শুরু হয়েছে। ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আবেদনপত্র জমা দেওয়া।
সরকার জানিয়েছে, কলকাতার রেড রোডে ৫ অক্টোবর কার্নিভাল হবে, বিভিন্ন জেলায় কার্নিভাল হবে ৪ অক্টোবর।

আরও পড়ুন: বাংলা সহায়তা কেন্দ্র থেকে মিলবে একাধিক নতুন পরিষেবা; জারি হল বিজ্ঞপ্তি 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal