মহারাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা। মৃত বিজেপি বিধায়কের ছেলে সহ সাত ডাক্তারি পড়ুয়া। ঘটনায় শোক প্ৰকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেছেন তিনি।
PM @narendramodi announced that Rs. 2 lakh each from PMNRF would be given to the next of kin of those who have lost their lives in the accident near Selsura. Those who are injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) January 25, 2022
আরও পড়ুন: NPR 2020: ২০১০ সালের এনপিআরেও ঘুরিয়ে জানতে চাওয়া হয়েছিল মা-বাবার জন্মস্থান ও তারিখ?
পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে ওয়ার্ধার সেলসুরা এলাকায় গাড়ির সামনে আচমকা চলে আসে কোনও এক বন্য জন্তু। চালক ব্রেক কষেন। ব্রেকের অভিঘাতে গাড়ি উল্টে পড়ে পাশের নর্দমায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রাহাঙডালের ছেলে আবিষ্কার সহ সাত মেডিক্যাল পড়ুয়ার।




