Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
23 June 2026

চলতি সপ্তাহে মেঘালয় সফর, এই মাসে দিল্লি থেকে ফিরে ডিসেম্বরে কাঁথিতে জনসভা, অভিষেক ব্যানার্জির ঠাসা কর্মসূচি

চলতি সপ্তাহে মেঘালয় সফর, এই মাসে দিল্লি থেকে ফিরে ডিসেম্বরে কাঁথিতে জনসভা, অভিষেক ব্যানার্জির ঠাসা কর্মসূচি

চোখের অপারেশন করিয়ে আমেরিকা থেকে ফিরেই রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই মাঠে নেমে পড়তে চলেছেন তিনি।

জানা গিয়েছে, ডিসেম্বরের শুরু থেকেই জেলা সফর শুরু করবেন তিনি। 3 ডিসেম্বর পূর্ব মেদিনীপুরে জনসভা করবেন তিনি বলে জানা গিয়েছে। আরও বেশকিছু জেলায় যাওয়ার কথা রয়েছে তাঁর। 15 নভেম্বর নিজের সংসদীয় এলাকা ডায়মন্ডহারবার যাবেন তিনি। আগামী সপ্তাহে অন্য রাজ্যে যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। 17 নভেম্বর দুদিনের মেঘালয় সফরে যাবেন তিনি। আগামী মাসেই বছর মেঘালয় বিধানসভার নির্বাচন।

সূত্রের খবর, মেঘালয় থেকে এসে ডিসেম্বর মাসে জেলা সফর শুরু করার আগে নভেম্বর মাসে দিল্লি যেতে পারেন অভিষেক ব্যানার্জি। 27 নভেম্বর দুদিনের দিল্লি সফরে যেতে পারেন তিনি। 17 ডিসেম্বর নদিয়ার রানাঘাটে যেতে পারেন অভিষেক ব্যানার্জি।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় ফুরফুরা শরীফ স্পেশাল বাস সার্ভিস, জানান পরিবহন মন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal