Silver ₹74.52/g Kolkata 32°C 8 June 2026
Nation

জেলে ভরব রবার্ট বঢরাকে, হুঁশিয়ারি মোদীর

জেলে ভরব রবার্ট বঢরাকে, হুঁশিয়ারি মোদীর

কৃষকদের লুঠ করার দায়ে এখন আদালতের চরকি পাক দিতে হচ্ছে ‘শাহেনশাহ’কে, আগামী ৫ বছরের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরাকে জেলে ভরার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বুধবার হরিয়ানার ফতেবাদ জনসভা থেকে নরেন্দ্র মোদীর ঘোষণা, কৃষকদের লুঠ করেছিলেন যে ব্যক্তি, তাঁকে আদালতে যেতে হয়েছে চৌকিদাররের সৌজন্যে। প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরাকে নিশানা করে মোদীর কটাক্ষ, ইডির তদন্তের মুখে আর আদালতে ঘুরতে ঘুরতে ‘শাহেনশাহ’ এখন ভয় পেয়ে গিয়েছেন। এরপরই প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, ইতিমধ্যেই তাঁকে জেলের দরজা দেখিয়েছেন, সবার আশীর্বাদ পেলে আগামী ৫ বছরের মধ্যে রবার্ট বঢরাকে জেলে পুরবেন তিনি।
রবার্ট বাঢরার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ভুপিন্দর সিংহ হুডা হরিয়ানার মুখ্যমন্ত্রী থাকাকালীন অনৈতিকভাবে গুরুগাঁওয়ের একটি জমি পান রবার্ট বঢরা। বিজেপি শাসনে ২০১৪ সালের ১৪ ই মে বিচারপতি ধিংড়া কমিশন গঠন করে এই মামলার তদন্ত শুরু হয়। ২০১৬ সালের ৩১ শে অগাস্ট ১৮২ পাতার একটি রিপোর্ট পেশ করে বিচারপতি ধিংড়া কমিশন। যদিও আজও প্রকাশ্যে আসেনি এই রিপোর্ট। অন্যদিকে, আর একটি জমি মামলায় ইতিমধ্যে ইডির তদন্তের মুখে পড়েছেন রবার্ট বঢরা। যদিও, বঢরা বরাবরই অভিযোগ করে আসছেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে ফাসানোর চেষ্টা করছে বিজেপি সরকার।
সেই সূত্র ধরেই হরিয়ানার সভা থেকে প্রধানমন্ত্রীর প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী।