Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
11 June 2026

কর্মসংস্থান সহ একাধিক ক্ষেত্রে বাংলার সাফল্যকে মান্যতা দিল নীতি আয়োগ, খুশি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কর্মসংস্থান সহ একাধিক ক্ষেত্রে বাংলার সাফল্যকে মান্যতা দিল নীতি আয়োগ, খুশি প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কর্মসংস্থান সৃষ্টি সহ একাধিক ক্ষেত্রে বাংলার উন্নয়নের খতিয়ান টুলে ধরল খোদ নীতি আয়োগ। এই কেন্দ্রীয় সংস্থার সদ্য প্রকাশিত রিপোর্টে কর্মসংস্থান থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে বাংলার সাফল্যকে মান্যতা দেওয়া হয়েছে।
নীতি আয়োগের বার্ষিক রিপোর্টে সেই তথ্য মান্যতা পাওয়ার পর বাংলার বাসিন্দা এবং এই কর্মযজ্ঞে জড়িতেদের সোমবার ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নীতি আয়োগের রিপোর্টে বলা হয়েছে, কর্মসংস্থানের পাশাপাশি ছাড়াও সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমশ এগোচ্ছে বাংলা। নীতি আয়োগ যে রিপোর্ট প্রকাশ করেছে তা ২০২২-২৩ অর্থবর্ষের। ওই সময়ে বাংলার বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র ২.২ শতাংশ। যা দেশের গড় বেকারত্ব ৩.২ শতাংশের তুলনায় প্রায় ৩০ শতাংশ কম।
ক্ষুদ্র-ছোট এবং মাঝারি শিল্পে বাংলা গত কয়েক বছর ধরে প্রথম স্থানে রয়েছে। এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যার নিরিখেও রাজ্য প্রথম।
এই কারণগুলির জন্যই রাজ্যে বেকারত্বের হার অনেকটা কমেছে বলে মনে করছে শিল্প মহল। সোমবার এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লিখেছেন, কর্মসংস্থান ছাড়াও নীতি আয়োগের সামারি রিপোর্টে রাজ্যের আরও বিভিন্ন ইতিবাচক দিকের উল্লেখ রয়েছে।
২০২০ সালের তথ্য অনুযায়ী রাজ্যের বাসিন্দাদের গড় আয়ু ৭২.৩ বছর, যা জাতীয় গড়ের তুলনায় অনেকটাই বেশি। অন্যদিকে পুরুষ-নারীর অনুপাতও জাতীয় গড়ের তুলনায় ভালো।
রাজ্যে প্রতি হাজার পুরুষে নারীর অনুপাত ৯৭৩। শিশুমৃত্যুর হার ২০২০ সালের হিসেবে প্রতি হাজারে ১৯।

আরও পড়ুন: আজই কি তৃণমূলে মুকুল? অবশেষে জল্পনা সত্য হওয়ার পথে?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal