Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
30 June 2026

২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে মোদী, হুগলিতে জনসভা

২২ ফেব্রুয়ারি ফের রাজ্যে মোদী, হুগলিতে জনসভা

ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, সেদিন দুটি কর্মসূচি রয়েছে মোদীর। কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প উদ্বোধনের পাশাপাশি হুগলির ডানলপ ময়দানে রাজনৈতিক সভা করবেন তিনি। 

শুরুতে ১৮ ফেব্রুয়ারি বঙ্গে আসবেন মোদী বলে জানা গিয়েছিল। কিন্তু শনিবার বঙ্গ বিজেপি সূত্রে খবর, ২২ তারিখ আসছেন মোদী। তাহলে কি ১৮ ফেব্রুয়ারি আসছেন না মোদী? তা এখনও স্পষ্ট নয়। 

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ২২ ফেব্রুয়ারি সকালে প্রধানমন্ত্রী বিমানে দমদমে নেমে প্রথমে কেন্দ্রীয় সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। তারপর হুগলির ডানলপ ময়দানে রাজনৈতিক সভা করবেন। সূত্রের খবর, দক্ষিনেশ্বরে মেট্রোর উদ্বোধন করার কথা আছে। কিন্তু তা এখনও নিশ্চিত নয়। এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি ঠিক হয়েছে।

আরও পড়ুন: বামেদের ‘নবান্ন চলো’ সফল করতে লোক পাঠান মুখ্যমন্ত্রী! বিস্ফোরক অভিযোগ রূপা গাঙ্গুলির

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics