Take a fresh look at your lifestyle.

লোকসভা ভোটে খারাপ ফল, ইস্তফা দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন সোমেন মিত্র।
লোকসভা নির্বাচনে ব্যর্থতার দায় নিয়ে প্রদেশ কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়া উচিত বলে কছুদিন আগেই সরব হয়েছিলেন ওমপ্রকাশ মিশ্র। মূলত সোমেন মিত্রকেই নিশানা করেন তিনি। তারপর নিজে ইস্তফা দেন কংগ্রেসের সহ সভাপতির পদ থেকে। এদিন শেষ পর্যন্ত সোমেন মিত্র নিজের পদ থেকে ইস্তফা দিলেন।
সূত্রের খবর, মঙ্গলবার সোমেন মিত্র দিল্লিতে কংগ্রে শীর্ষ নেতৃত্বের কাছে নিজের ইস্তফা পত্র জমা দেন। রাজ্যে ভোটে খারাপ ফলের জন্যই তিনি ইস্তফা দিলেন বলে জানিয়েছেন সোমেন মিত্র।

Comments are closed.