Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

আমেঠিতে সম্ভবত হারছেন রাহুল গান্ধী, স্মৃতি ইরানির থেকে পিছিয়ে প্রায় ২০ হাজার ভোটে

কেরলের ওয়েনাড় কেন্দ্রে এগিয়ে রাহুল

আমেঠিতে সম্ভবত হারছেন রাহুল গান্ধী, স্মৃতি ইরানির থেকে পিছিয়ে প্রায় ২০ হাজার ভোটে

হারের আশঙ্কা ছিলই, তাই আমেঠির পাশাপাশি কেরলের ওয়েনাড় কেন্দ্র থেকেও ভোটে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গণনার শুরু থেকেই আমেঠিতে তীব্র লড়াই চলছিল রাহুল গান্ধীর সঙ্গে স্মৃতি ইরানির।
বিকেল সাড়ে ৪ টে পর্যন্ত গণনার যে প্রবণতা, রাহুল গান্ধীর পুরনো ঘাঁটি আমেঠি এবার জিততে চলেছেন স্মৃতি ইরানি। এমনই সম্ভাবনা জোরালো হচ্ছে লোকসভা ভোট গণনা যত এগোচ্ছে।
বিকেল সাড়ে ৪ টে নাগাদ দেখা যাচ্ছে, উত্তর প্রদেশের আমেঠি কেন্দ্রে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ১৯ হাজার ৭১৮ ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির চেয়ে। গণনা বলছে, স্মৃতি ইরানি পেয়েছেন ২ লক্ষ ১৫ হাজার ১৭০ টি ভোট এবং আমেঠির বিদায়ী সাংসদ রাহুল গান্ধীর খাতায় রয়েছে ১ লক্ষ ৯৫ হাজার ৬৭২ টি ভোট।
গত লোকসভা এই আমেঠি কেন্দ্র থেকেই স্মৃতি ইরানিকে ১ লক্ষ ৭ হাজার ৯০৩ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: নির্ভয়া: অপরাধীদের পরিবারের সঙ্গে শেষবারের মতো দেখা করার জন্য চিঠি দিল তিহাড় জেল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation