Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
18 June 2026

আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করলেন রাজীব কুমার, শনিবার শুনানির সম্ভাবনা

পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় সিবিআই

আলিপুর আদালতে আগাম জামিনের আবেদন করলেন রাজীব কুমার, শনিবার শুনানির সম্ভাবনা

আগাম জামিনের আবেদন করলেন রাজীব কুমার। শুক্রবার সকালে আলিপুর জজ কোর্টে আগাম জামিনের আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ও বর্তমান এডিজি সিআইডি। বৃহস্পতিবার আলিপুর কোর্ট রাজীব কুমার এবং সিবিআই, দু’পক্ষেরই আবেদন খারিজ করেছিল। সিআরপিসি’র ধারা অনুযায়ী সরকারি কর্মচারী হিসেবে রক্ষাকবচ চেয়েছিলেন রাজীব কুমার। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিল সিবিআই।
শুক্রবার সকালে আগাম জামিনের আবেদন করলেন রাজীবে কুমারের আইনজীবী। রাজীব কুমার যে আগাম জামিনের আবেদন করছেন, শুক্রবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সেই নোটিস পাঠিয়ে দেন তাঁর আইনজীবী। আলিপুর আদালত এই মামলা গ্রহণ করেছে। শনিবার দুপুর ১২ টা নাগাদ সংশ্লিষ্ট মামলার শুনানি হবে বলে খবর।
রাজীব কুমারের আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে এ নিয়ে আইনজীবীদের সঙ্গে আলোচনা চালাচ্ছে সিবিআই। বৃহস্পতিবার আলিপুর আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছিল সিবিআই। কিন্তু আদালত জানায়, যেহেতু সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের গ্রেফতারিতে কোনও স্থগিতাদেশ দেয়নি, তাই ধর্তব্যযোগ্য হলে তাঁকে গ্রেফতার করতে পারে সিবিআই। এজন্য তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারির প্রয়োজন নেই।

আরও পড়ুন: গরমের ছুটি কবে শেষ হচ্ছে? শিক্ষা দফতরের কাছে জানতে চাইল পর্ষদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal