Take a fresh look at your lifestyle.

ট্যাবলো বিতর্কে মুখ্যমন্ত্রীর পুনর্বিবেচনার আর্জি খারিজ কেন্দ্রের, মমতাকে চিঠি রাজনাথের  

104

নেতাজি এবং আইএনএ নিয়ে রাজ্যের ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু রাজ্যের এই আবেদন মঞ্জুর করল না কেন্দ্র। মঙ্গলবার প্রতিরক্ষামন্ত্রকের এক আধিকারিক এমনটা জানিয়েছে বলে দাবি এক সংবাদসংস্থার। এই মর্মে সিদ্ধান্ত জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। 

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে নেতাজি এবং আইএনএকে নিয়ে ট্যাবলো প্রস্তাব দিয়েছিল রাজ্য। কিন্তু বাংলার সেই প্রস্তাব খারিজ করে প্রতিরক্ষামন্ত্রক নির্বাচিত কমিটি। যা নিয়ে রাজ্য কেন্দ্র তরজা তুঙ্গে পৌঁছেছে। এই আবহে কেন্দ্রের সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল তাদের দলীয় মুখপত্রেও সরব হয়েছে। 

উল্লেখিত, পশ্চিমবঙ্গের পাশপাশি তামিলনাড়ুরও ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনও চিঠি লিখেছিলেন নরেন্দ্র মোদীকে। কিন্তু তামিলনাড়ুর আবেদনও খারিজ করা হয়েছে বলে খবর। 

Comments are closed.