Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

“ভাঙা পায়েই খেলা হবে”, বিজেপিকে তোপ তৃণমূল প্রার্থী সায়নীর

“ভাঙা পায়েই খেলা হবে”, বিজেপিকে তোপ তৃণমূল প্রার্থী সায়নীর

বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর দফায় দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। রবিবার দিল্লি থেকে তৃতীয় ও চতুর্থ দফার তালিকা ঘোষণা করে বিজেপি। প্রার্থীর নাম ঘোষণার পর তা নিয়ে ব্যঙ্গ করে টুইট করেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

গতকাল, পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। বাংলায় মোট ৬৩ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করেই সায়নী ঘোষ টুইট করেন, “ফের দিল্লি থেকে নাম ঘোষণা / বাংলায় এদের মন টেকেনা!! / আহা কি নমুনা বঙ্গ প্রেমের, / তেল ফুরাচ্ছে ডবল ইঞ্জিনের। / আমার মাটি সইবে না, / দিল্লিতে ভোট হইবে না / পূর্ণ লিস্টি আসবে যাবে, / সেদিন ভাঙা পায়েই খেলা হবে।” ভাষনে সোনার বাংলা গড়ার প্রতিজ্ঞা কিন্তু দিল্লি থেকে বাংলার প্রার্থী ঘোষণা বিজেপির। “বঙ্গ প্রেমের” নমুনা নিয়ে ব্যঙ্গ সায়নীর। পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে ছেড়ে কথা বলেনি তৃণমূল প্রার্থী। মমতার ভাঙা পায়ে “খেলা হবে” উল্লেখ করেছেন তৃণমূল প্রার্থী।

আরও পড়ুন: হাসপাতালে ভর্তি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী স্মরণানন্দ মহারাজ

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়া মাত্রই ভোট প্রচারে নেমে পড়েছেন অভিনেত্রীর সায়নী ঘোষ। রোজ প্রচার মিছিলে হাঁটছেন তিনি। এবারের তৃনমূল প্রার্থী তালিকায় বিশেষ চমক ছিল, সায়নী ঘোষ এর পাশাপাশি দেখা যাবে একাধিক বিনোদন তারকাদের। যাদের মধ্যে রয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, পরিচালক রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, জুন মালিয়া।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalEntertainment