Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

অগাস্টের দ্বিতীয় লকডাউনেও শুনশান রাস্তা, কড়া পুলিশি নজরদারি, দেখুন ফটো গ্যালারি

অগাস্টের দ্বিতীয় লকডাউনেও শুনশান রাস্তা, কড়া পুলিশি নজরদারি, দেখুন ফটো গ্যালারি

অগাস্টের দ্বিতীয় লকডাউনেও প্রথমদিনের ছায়া। শুনশান রাস্তাঘাট, বন্ধ দোকান-বাজার। রাস্তায় রাস্তায় গার্ড রেল দিয়ে পুলিশের টহল। তবে অন্যান্য লকডাউনের মতোই এদিনই ইতিউতি অকারণে বাড়ি থেকে বেরিয়েছেন কিছু মানুষ। কিন্তু কড়া পুলিশ নজর এড়াতে পারেননি কেউ। জমায়েত হচ্ছে কিনা দেখতে পুলিশ ব্যবহার করেছে ড্রোন। নিউ মার্কেট, ধর্মতলা কিংবা শহরের অন্য কোনও গুরুত্বপূর্ণ জায়গায় ড্রোন উড়িয়ে পর্যবেক্ষণ চালাচ্ছে পুলিশ।

এদিন একইভাবে ঘরবন্দি ছিল জেলাও। রাজ্য পুলিশ বেশ কয়েকটি জায়গায় অভিনব কায়দায় অভিযান চালিয়েছে। মাস্ক না পরা মানুষদের ধরে ধরে মিষ্টির প্যাকেট ও মালা পরিয়ে সংবর্ধনা দেওয়ার পরিবেশ তৈরি করেছে পুলিশ। পুলিশের এই গান্ধীগিরিতে স্বভাবতই বেজায় বিড়ম্বনায় মাস্ক না পরে বাড়ি থেকে বেরোনো মানুষগুলো।

আরও পড়ুন: ২০ জুলাই প্রকাশিত হবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল

আরও পড়ুন: অনেক রুটেই নেওয়া হচ্ছে বেশি বাস ভাড়া, বাস মালিক সংগঠনগুলিকে কড়া চিঠি পরিবহণ দফতরের

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal