সেপ্টেম্বরের প্রথম লকডাউনেও শুনশান রাস্তা, মোড়ে মোড়ে পুলিশের কড়া নজরদারি। ছাড় পাচ্ছে কেবল জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা। জুলাই-অগাস্ট মাসেও দেখা গিয়েছিল, শহরের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে মোড়ে পুলিশের নাকা। এদিনও তার ব্যতিক্রম হয়নি। জটলা খুঁজতে উড়েছে ড্রোনও।
গোটা রাজ্যে উদ্দেশ্যহীনভাবে বাইরে ঘোরার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। কিছু ক্ষেত্রে লকডাউন ভেঙে বেরোনোয় পুলিশ আরোহীর কাঁধে সাইকেল কিংবা বাইক হাঁটিয়ে বাড়ি ফিরতে বাধ্য করেছে।
রাজ্যের কয়েকটি জায়গায় বাজার বসেছিল খবর পেয়েই তৎপরতার সঙ্গে তা বন্ধ করেছে পুলিশ। মোটের উপর সেপ্টেম্বরের প্রথম লকডাউনে স্বতঃস্ফূর্ত সাড়া। এরপর চলতি সপ্তাহেরই ১১ সেপ্টেম্বর, শুক্রবার ও ১২ সেপ্টেম্বর, শনিবার লকডাউন হবে।
আরও পড়ুন: রবিবার কাটোয়া শাখায় বাতিল একগুচ্ছ লোকাল, সময় পরিবর্তন কিছু এক্সপ্রেসে ট্রেনেরও



আরও পড়ুন: আগামী বছর জয়েন্টের প্রশ্ন বাংলাতেও




