Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

অলীক চক্রবর্তীর গ্রেফতারির খবরে থমথমে ভাঙড়

টায়ার পুড়িয়ে, গাছের ডাল ফেলে পথ অবরোধ।

অলীক চক্রবর্তীর গ্রেফতারির খবরে থমথমে ভাঙড়

অলীক চক্রবর্তীর গ্রেফতারির প্রতিবাদে ফের আন্দোলনের প্রস্তুতি ভাঙড়ে। বৃহস্পতিবার রাতে এলাকায় মশাল মিছিল করেন আন্দোলনকারীরা। শুক্রবার সকাল থেকেও অবরুদ্ধ পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনের গড় বলে পরিচিত ভাঙড়ের বিভিন্ন এলাকা। টায়ার জ্বালিয়ে, রাস্তায় গাছের গুঁড়ি-ইঁট ফেলে এই প্রতিবাদে শামিল হয়েছে এলাকার ক্ষুদেরাও। এই আন্দোলনে পাশে থাকার বার্তা দিয়েছে এলাকার বিরোধী রাজনৈতিক দলগুলিও।

আরও পড়ুন: মহারাষ্ট্রে উলট পূরাণ! সিএএ, এনআরসির বিরুদ্ধে প্রস্তাব পাশ বিজেপি শাসিত পুরসভায়

বৃহস্পতিবারই ভুবনেশ্বর থেকে গ্রেফতার হয়েছেন সিপিআইএমএল রেড স্টারের অন্যতম নেতা অলীক চক্রবর্তী। জীবন-জীবিকা রক্ষা কমিটির ব্যানারে ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী যে আন্দোলন দানা বেঁধেছে তার অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *