Take a fresh look at your lifestyle.

সামনের বছরই মালাদান, নিজের মুখেই সুখবর দিলেন টেলি অভিনেত্রী সোহিনী গুহ রায়

গোটা টলিউডেই এখন বিয়ে বিয়ে রব কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অনির্বাণ এবং মধুরিমা। তারপরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন গৌরব এবং দেবলীনা। আর তারমাঝেই আরো এক সেলিব্রিটি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন শীঘ্রই। তিনি হলেন টেলি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়। এদিন তিনি জানান, “হঠাৎ করেই আমরা ডিসিশন নিলাম। আমাদের কোনো প্রি ওয়েডিং শুট করা হয়নি। খুব তাড়াতাড়ি বিয়ে করছি। এটা আজকের ছবি।

হঠাৎ প্রোপোজ করেছে ও। প্রোপোজও না। ঠিকই হয়ে আছে বিয়ে। এমনিই প্রোপোজ, যেটা সব মেয়েরাই চায়। ফিল্মি ব্যাপার হয়ে গেল।” ইতিমধ্যেই সোহিনী জানিয়েছেন তার সেই বিশেষ বন্ধুর নাম হল কল্লোল চৌধুরি। আগামী বছরের ফেব্রুয়ারী মাসেই নাকি চার হাত এক করবেন এই অভিনেত্রী। তার আগেই নিজেই জানান বর্তমানে তিনি তাঁর নতুন সিরিয়াল গঙ্গারাম নিয়ে ব্যস্ত। একদিকে কাজ অন্যদিকে বিয়ে দুই নিয়ে এখন ভালোই দিন কাটছে সোহিনীর।

প্রসঙ্গত, চলতি মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গৌরব এবং দেবলীনা। সম্প্রতি এই জুটির বিয়ের যে সব ছবি প্রকাশ্যে এসেছে সেখানে একদম সাদামাটা বাঙালি সাজে দেখা গিয়েছে নব দম্পতিকে। ছবির মাধ্যমে সাফ বোঝা গিয়েছে নিজেদের ঐতিহ্য বজায় রেখেই সাধারণ বাঙালি মতেই বিয়ে করেছেন এই নব জুটি। এমনকি তার কিছুদিন আগেই বিয়ে করেছেন অনির্বাণ ও মধুরিমা। তারও বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এছাড়াও আগামী বছরে বিয়ে করছেন ত্রিনা সাহা এবং আরো একগুচ্ছ টলি তারকা।

Comments are closed.