Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

রত্না: শোভনকে ছেড়ে বৈশাখী একা বেহালায় ঢুকুক! রাজনীতিতে গৃহবিবাদ

রত্না: শোভনকে ছেড়ে বৈশাখী একা বেহালায় ঢুকুক! রাজনীতিতে গৃহবিবাদ

অনেক টালবাহানার পর রাজনৈতিক ময়দানে নেমেছেন শোভন চ্যাটার্জি। মঙ্গলবার নিজের গড় বেহালায় মিছিল ছিল কাননের। এদিন শোভনের এই কর্মসূচির সঙ্গী বৈশাখী ব্যানার্জি। আর এতেই ফের একবার প্রকাশ্যে চলে এল শোভনের গৃহবিবাদ। শোভনের স্ত্রী রত্না চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বৈশাখীকে। বললেন, শোভনকে ছেড়ে একা বেহালায় ঢুকুক।

মঙ্গলবার বেহালার ১৪ নম্বর বাস স্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর থ্রি-এ বাস স্ট্যান্ড পর্যন্ত রোড-শো করেন শোভন-বৈশাখী। তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা মিছিল করা হয়। পার্থ চ্যাটার্জির নেতৃত্বে এই মিছিলে ছিলেন শোভনের স্ত্রী রত্না চ্যাটার্জি। রত্না চ্যাটার্জি বলেন, ”ওনারা সব জায়গায় নব বিবাহিত বর-বধূ সেজে যাচ্ছেন। মুখে মেকআপ, গায়ে গয়না। যা দেখে বেহালার মানুষ হাসছেন। কারণ দীর্ঘ সাড়ে ৩ বছর শোভন চ্যাটার্জির দেখা পায়নি এলাকাবাসী। ভোটবাক্সে এর প্রভাব পড়বে।”

[আরও পড়ুন- ফালাকাটায় গণবিবাহের আসরে মুখ্যমন্ত্রী, বিজেপিকে তীব্র কটাক্ষ]

আরও পড়ুন: যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় ধৃত ৯ জনকে জামিন দিল আদালত

উল্লেখ্য, কয়েকবছর আগেই বেহালার পর্ণশ্রী এলাকার মহারানি ইন্দিরা দেবী রোডের বাড়ি ছাড়েন কলকাতার প্রাক্তন মেয়র। তৃণমূল ছাড়ার সঙ্গে সঙ্গে তিনি মেয়র পদ থেকে শুরু করে মন্ত্রিত্বও ছেড়েছেন। কিন্তু ছাড়েননি বেহালা পূর্বের বিধায়ক পদ। বর্তমানে গোলপার্কের এক বহুতল ফ্ল্যাটই শোভনের ঠিকানা। এখন দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতার বিভিন্ন এলাকায় বিজেপি-র মিটিং-মিছিলে দেখা যাচ্ছে শোভন-বৈশাখী জুটিকে।

রত্না চ্যাটার্জি এই মর্মে শোভনকে কটাক্ষ করে বলেন, উনি কোনও এক সময় বেহালার মানুষের নেতা ছিলেন। এখন আর নেই। দীর্ঘদিন বেহালার মানুষ ওনার দেখা পান না। ওই মহিলাকে পাশে নিয়ে যতই ঘুরবেন শোভনবাবু, ততই মানুষ চটবেন, ভোট বাড়বে তৃণমূলের। সন্তানের বাবা হয়ে পরস্ত্রীর সঙ্গে ঘর করছেন। এটা কি বাংলার সংস্কৃতির সঙ্গে খাপ খায়? প্রশ্ন রত্না চ্যাটার্জির।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal