Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
23 June 2026

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, নিজেই জানালেন প্রাক্তন মিস ইউনিভার্স

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন, নিজেই জানালেন প্রাক্তন মিস ইউনিভার্স

হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন। নিজেই জানালেন তিনি। কয়েকদিন আগে এই ঘটনা ঘটে। প্রাক্তন বিশ্বসুন্দরীর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। স্টেন্ট বসেছে তাঁর বুকে। বৃহস্পতিবার অভিনেত্রী নিজেই একথা ইনস্টাগ্রামে জানিয়েছেন।

নিজের বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। পোস্টে লিখেছেন, ‘বাবা ছোটবেলায় বলেছিলেন, তোমার হৃদয়ের যত্ন নিও। সব সময় হাসিখুশি আর সাহসী রেখো। তা হলেই যখন দরকার পড়বে তোমার হৃদয়ই তোমায় সামলে দেবে।’

তিনি লিখেছে, ‘এই পোস্ট আমার অনুরাগীদের জন্য। আপনাদের ভালবাসাতেই আমি ভাল আছি। আগের মতোই সুস্থ। আপনারা পাশে না থাকলে এত দ্রুত সুস্থ হতে পারতাম না।’

আরও পড়ুন: জি নিউজের সুধীর চৌধুরীর বিরুদ্ধে মানহানির মামলা মহুয়া মৈত্রের, ২০ শে জুলাই তৃণমূল সাংসদের বয়ান রেকর্ড

প্রিয় অভিনেত্রীর এই খবর শুনেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Nation