Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
14 June 2026

Suvendu Adhikary: বিধায়ক পদ থেকে ইস্তফার দিন চূড়ান্ত! এরপর কী, ঘোষণা এই সপ্তাহেই

চলতি সপ্তাহের শুরুতেই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন শুভেন্দু অধিকারী

Suvendu Adhikary: বিধায়ক পদ থেকে ইস্তফার দিন চূড়ান্ত! এরপর কী, ঘোষণা এই সপ্তাহেই

রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন ২৭ নভেম্বর। এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তৃণমূলের সদস্য পদও ছাড়তে চলেছেন তিনি।

সূত্রের খবর, চলতি সপ্তাহের শুরুতেই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন শুভেন্দু অধিকারী। সোমবার বা মঙ্গলবারই বিধানসভায় গিয়ে তিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগ পত্র জমা দেবেন বলে খবর।

মন্ত্রিসভা থেকে শুভেন্দু অধিকারী ইস্তফা দেওয়ার পর থেকেই গত দু’সপ্তাহ ধরে তাঁকে নিয়ে জল্পনা চলছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দুর সঙ্গ দলের বিচ্ছেদ আসন্ন এমই খবর উঠে আসে বিভিন্ন সূত্রে। যদি মন্ত্রিসভা থেকে তিনি ইস্তফা দেওয়ার পরও শুভেন্দু অধিকারীর সঙ্গে অলোচনা করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সৌগত রায়ের মধ্যস্থতায় অভিষেক ব্যানার্জি, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং দলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর কথা বলেন শুভেন্দুর সঙ্গে। যদিও তাতেও বরফ গলেনি। বরং এই আলোচনার পরদিনই শুভেন্দু মেসেজ করে সৌগত রায়কে জানিয়ে দেন, একসঙ্গে কাজ করা সম্ভব নয়। সেদিনই স্পষ্ট হয়ে গিয়েছিল, দলের সঙ্গে শুভেন্দু অধিকারীর বিচ্ছেদ আসন্ন। অবশেষে, আজ বা আগামীকাল শুভেন্দু অধিকারী দলের বিধায়ক পদ থেকে পদত্যাগ করতে চলেছেন।

আরও পড়ুন: ১ জুলাই থেকে মেট্রো চালাতে চায় রাজ্য, বিমান-ট্রেনের জন্য ছড়াচ্ছে সংক্রমণ, ২১ জুলাই সমাবেশ না করার ইঙ্গিত মমতার

গত প্রায় মাসখানেক ধরে শুভেন্দুকে নিয়ে আলোচনা, জল্পনার মধ্যেই একাধিক অরাজনৈতিক কর্মসূচি নিয়েছেন তিনি। সেই কর্মসূচি থেকে যে কথা বলেছেন তা থেকেও স্পষ্ট, দল ছাড়তে চলেছেন তিনি।

মন্ত্রিসভা থেকে ইস্তফার দিনই শুভেন্দু জানিয়েছিলেন, অন্য কোনও দলে যেতে হলে তিনি বিধায়ক পদ ছেড়েই যাবেন। এবার বিধায়ক পদ থেকে পদত্যাগ করে তিনি কী সিদ্ধান্ত নেন সেদিকেই নজর তৃণমূল নেতৃত্বের। রাজনৈতিক মহলে একাধিক জল্পনা তৈরি হয়েছে তাঁকে নিয়ে।

আরও পড়ুন: সরকারি শিল্প বিক্রির দাওয়াই! আম্বানী-আদানির হয়ে সওয়াল তথাগত রায়ের, সমালোচনার ঝড়

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Politics