Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর, এই প্রথম পরীক্ষায় বিরাট বদল

উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার শুরু হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর, এই প্রথম পরীক্ষায় বিরাট বদল

এই বছর রাজ্যে প্রথম বার সেমেস্টার পদ্ধতিতে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
২০২৬ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এই মাসেই। প্রথম সেমেস্টার শুরু হতে চলেছে ৮ সেপ্টেম্বর। গোটা পরীক্ষা হবে ওএমআর শিটে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতির এ বার পুরোপুরি পরিবর্তন করা হয়েছে। সেমেস্টার সিস্টেমের প্রথম পরীক্ষা হবে সেপ্টেম্বরে হবে। এর পরে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয় সেমেস্টার হবে।
২টি সেমেস্টারের প্রাপ্ত নম্বরের যোগফল নিয়েই প্রকাশিত হবে মূল রেজ়াল্ট। এর সঙ্গে অ্যানুয়ালি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সব মিলিয়ে যে নম্বর হবে, তার ভিত্তিতে ফাইনাল রেজ়াল্ট ও মেধা তালিকা প্রকাশি করা হবে।
জানা গিয়েছে ওএমআর শিট প্রথমে স্ক্যানিং হবে। তারপর স্টোরেজ হবে। এছাড়া অন্যদিকে একাধিক লজিক্যাল চেকিং রাখা হবে, যদি কোথাও ওএমআর ফিলিংয়ে ভুল হয়ে থাকে, সেটা কম্পিউটারের মাধ্যমে সুরাহা করা যায় কিনা, সেটা দেখা হবে।

আরও পড়ুন: তৃণমূলের জহর সরকারের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেনা বিজেপি, জানালেন শুভেন্দু

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal