গত ৫ বছরে রাজ্যে বিধানসভার অধিবেশন হয়েছে ১৬৬ দিন

২০২১ সালের ৮ মে থেকে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য বিধানসভায় মোট অধিবেশন হয়েছে ১৬৬ দিন। অধিবেশের মোট সময় ছিল ৪৫৪ ঘণ্টা ৩৫ মিনিট। বিধানসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, গত পাঁচ বছরে লিখিত এবং মৌখিক মিলিয়ে ৪১৬২টি প্রশ্ন এসেছে বিধায়কদের কাছ থেকে। এর মধ্যে এমন অনেক বিধায়ক আছেন, যাঁরা নিজের বিধানসভা এলাকার উন্নয়নের জন্য বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে অংশ নিয়েছেন। আবার ৫০ জনের বেশি বিধায়কও রয়েছেন, যাঁরা বিধানসভায় প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেননি।

গত পাঁচ বছরের সময়কালে ৯১টি বিল এনেছে রাজ্য সরকার। সবকটি বিল বিধানসভায় পাস হয়। তবে বিধানসভায় পাস হলেও এখনও অনেক বিল রাজভবনে সম্মতির অপেক্ষায় রয়েছে বলে খবর। অন্যদিকে, রাজ্য সরকার ছাড়াও বিধায়ক নিজস্ব উদ্যোগে প্রাইভেট মেম্বার বিল এনেছেন দুটি। এছাড়া গত পাঁচ বছর বিধানসভার অধিবেশনে জিরো আওয়ার হয়েছে ৩৩ এবং মেনশন পর্ব ৯৩২।
বাংলায় কয়েক দিনের মধ্যেই বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। সরকার গঠনের পর আবার বিধানসভার অধিবেশন বসবে।

Comments are closed.