ডেঙ্গি রুখতে একগুচ্ছ নির্দেশিকা দিল নবান্ন; না মানলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি 

পুজোর মুখে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। কলকাতায় ফিরেই ডেঙ্গি নিয়ে মুখ্যসচিবকে বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার ডেঙ্গি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন, সমস্ত জেলার জেলাশাসক, জেলা স্বাস্থ্য আধিকারিক, কলকাতা পুরসভার কমিশনার এবং স্বাস্থ্যকর্তারা।  বৈঠকের শেষে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নবান্ন। যার মধ্যে অন্যতম ডেঙ্গি নিয়ে … Read more

এবার থেকে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বিকেলেও আউটডোর পরিষেবা; বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের 

সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আউটডোরে রুগী দেখার সময় সকাল ৯টা থেকে দুপুর ২টো। এতদিন এমনটাই হয়ে এসেছে। কিন্তু এটা দিনের ব্যস্ত সময় হওয়ায়, যাঁরা দিনমজুরির কাজ করেন তাঁরা ডাক্তার দেখাতে এলে একটা দিনের পারিশ্রমিক নষ্ট হয়। নির্মাণ শ্রমিক, রিকশাচালক, ছোট দোকান দার অনেকেই রয়েছে এই শ্রেণীতে। এবার তাঁদের কথা ভেবেই বড় সিদ্ধান্ত নিল স্বাস্থ্য … Read more

স্মার্ট ফোনেই কাটা যাবে টিকিট, রোগী সুবিধায় বিশেষ উদ্যোগ নিচ্ছে SSKM 

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। স্মার্ট ফোনের সাহায্যে কিউআর কোড স্ক্যান করেই আউটডোর বিভাগের জন্য টিকিট কাটা যাবে। রোগীদের সুবিধার্থে এমন নয়া উদ্যোগ শুরু করল এসএসকেএম হাসপাতাল। জানা গিয়েছে, সোমবার থেকেই পাইলট প্রজেক্ট হিসেবে কিউআর কোডের সাহায্য আউটডোর বিভাগে টিকিট কাটা শুরু হয়েছে।  জানা গিয়েছে, হাসপাতাল চত্বরের বিভিন্ন জায়গায় কিউআর কোডের ছবি থাকছে। স্মার্ট ফোনের … Read more

রক্ত নিয়ে আর কালোবাজারি বরদাস্ত নয়; তৎপর হচ্ছে স্বাস্থ্য দফতর 

রক্তের কালোবাজারি রুখতে তৎপর হচ্ছে রাজ্য সরকার। রক্ত নিয়ে এবার  একগুচ্ছ নতুন পদক্ষেপ নিচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, এবার থেকে রক্ত বন্টনের ক্ষেত্রে সুনির্দিষ্ট কতগুলি নিয়ম বেঁধে দেওয়া হচ্ছে। নতুন নীতিতে বলা হয়েছে, সরকারি ব্লাড ব্যাঙ্কগুলো থেকে আর হোল রক্ত দেওয়া হবে না। তার পরিবর্তে রক্তের নানা উপাদান আলাদা আলাদা ভাবে সরবারহ করা হবে। … Read more

রাজ্য সবরকমভাবে প্রস্তুত রয়েছে, অযথা আতঙ্কিত হবেন না; অ্যাডিনো ভাইরাস প্রসঙ্গে বার্তা মুখ্যমন্ত্রীর 

অ্যাডিনো ভাইরাসের আক্রমণে কাবু রাজ্য। আক্রান্তের পাশাপাশি শিশু মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে ভাইরাস মোকাবিলায় বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়ে দেন, ভাইরাস মোকাবিলায় রাজ্য সবরকমভাবেই প্রস্তুত রয়েছে।  রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওই … Read more

আর্থিকভাবে পিছিয়ে পড়া ডাক্তারি পড়ুয়াদের জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য; মেডিক্যাল কলেজগুলোতে বাড়ছে আসন 

আর্থিকভাবে পিছিয়ে পড়া ডাক্তারি পড়ুয়াদের পাশে রাজ্য সরকার। আরও বেশি পড়ুয়া যাতে সরকারি মেডিক্যাল কলেজগুলোতে সুযোগ পায়, তার জন্য আসন সংখ্যা বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এই মর্মে স্বাস্থ্যভবন থেকে নির্দেশও জারি হয়েছে।  জানা গিয়েছে, বিভিন্ন জেলার মোট মেডিক্যাল কলেজে বেশকিছু আসন সংখ্যা বাড়ানো হয়েছে। ডায়মন্ড হারবার, রামপুরহাট, পুরুলিয়া, রায়গঞ্জ এবং কোচবিহার মিলিয়ে মোট পাঁচটি মেডিক্যাল … Read more

হাসপাতালে দালালচক্র চলবে কেন? খোঁজ পেলেই কড়া ব্যবস্থা নিন; স্বাস্থ্যকর্তাদের নির্দেশ মুখ্যমন্ত্রী 

হাসপাতালে দালাল রাজ নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠে আসছিল। বিরোধীরাও একাধিকবার এ নিয়ে সরব হয়েছে। এবার তা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান, হাসপাতালে দালালচক্রকে কোনও ভাবেই সমর্থন করা যাবে না। দালালচক্র নিয়ন্ত্রণে স্বাস্থ্য দফতরকে কড়া পদক্ষেপের নির্দেশ দেন তিনি।  শুক্রবার বিধানসভায় বিজেপি বিধায়কদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী … Read more

ডেঙ্গু মোকাবিলায় তৎপর নবান্ন; ১৪ দফা গাইডলাইন প্রকাশ স্বাস্থ্য দফতরের 

ডেঙ্গু প্রতিরোধে জন সচেতনার ওপর জোর দিয়েছে রাজ্য। বিজ্ঞাপন, বাড়ি বাড়ি পুর কর্মীদের সার্ভে, সেই সঙ্গে রাস্তায় নেমেও প্রচার অভিযান চালাচ্ছে প্রশাসন। বৃহস্পতিবারও ডেঙ্গু সচেতনতা নিয়ে একটি মিছিল করেন কলকাতা পুরসভার  মেয়র ফিরহাদ হাকিম। এই আবহে হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখতে ১৪ দফার গাইডলাইন প্রকাশ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।  নবান্ন সূত্রে খবর, ঝাড়গ্রাম সফর সেরে কলকাতায় ফিরেই … Read more

আরামবাগে নতুন মেডিক্যাল কলেজ; ১৬ নভেম্বর থেকে শুরু হল পঠন-পাঠন 

১৪ নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন রাজ্যে আরও ৬টি নতুন মেডিক্যাল কলেজ হচ্ছে। ঘোষণার দিন দুয়েকের মধ্যে উদ্বোধন হয়ে গেল আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজের। নব নির্মিত কলেজের প্রিন্সিপাল সহ কয়েকজনের উপস্থিতি ছিলেন অনুষ্ঠানে। জানা গিয়েছে, ১৬ নভেম্বর থেকেই ৮৩ জন ছাত্রছাত্রী নিয়ে কলেজের পঠন পাঠন শুরু হয়েছে।  ইতিমধ্যেই … Read more

ডাক্তারবাবুদের ‘প্রাইভেট প্র্যাকটিস’ নিয়ে নয়া নির্দেশ স্বাস্থ্য দফতরের, না মানলে কড়া ব্যবস্থার ইঙ্গিত

সরকারি হাসপাতালের চিকিৎসক আবার প্রাইভেট নার্সিংহোম-হাসপাতালের সঙ্গেও যুক্ত, এমন চিকিৎসকদের জন্য নয়া নির্দেশ আনল রাজ্যের স্বাস্থ্য দফতর। এবার থেকে সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত হতে চাইলে তাঁকে স্বাস্থ্য দফতর থেকে নো-অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এবং এই সার্টিফিকেট নেওয়াটা বাধ্যতামূলক। চিকিৎসক, হাউসস্টাফ, ইন্টার্ন বা কোনও ডাক্তারি পড়ুয়া, সবাইকেই এই নির্দেশ মানতে হবে।  স্বাস্থ্য … Read more

বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীর বকেয়া বিল মেটাল রাজ্য সরকার 

স্বাস্থ্য সাথী নিয়ে বেসরকার হাসপাতাল-নার্সিংহোমগুলোকে একাধিকবার কড়া বার্তা দিয়েছে রাজ্য। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সাফ জানিয়েছেন, কোনও বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম স্বাস্থ্যসাথী কার্ডে রুগী চিকিৎসা না করলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে অভিযোগ নিষ্পত্তির জন্য একটি আলাদা বিভাগও রয়েছে। তবে উল্টো দিকে কিছু বেসরকারি নার্সিংহোমের অভিযোগ ছিল, স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করলেও রাজ্য সময় মতো তাদের … Read more

ইউক্রেন ফেরত পড়ুয়াদের পাশে রাজ্য, প্রাক্টিক্যাল ক্লাসের বিজ্ঞাপন দিল স্বাস্থ্য দফতর  

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেন ফেরত পড়ুয়াদের পড়াশোনা শেষ করতে সাহায্য করবে রাজ্য। ডাক্তারি পড়ুয়াদের MBBS কোর্সে সামিল করতে চেয়ে কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, কেন্দ্রের ন্যাশনাল মেডিক্যাল কমিশন ছাড়পত্র না দেওয়ায় এমবিবিএস কোর্সে অন্তুর্ভুক্ত করা যায়নি। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইউক্রেন ফেরত পড়ুয়াদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, সে … Read more

রাজ্যেও ঢুকে পড়ল ওমিক্রন, আক্রান্ত ৭ বছরের শিশু 

এ রাজ্যেও ঢুকে পড়ল ওমিক্রন। বুধবার এক ৭ বছরের শিশুর শরীরে মিলেছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৭ বছরের শিশুটির বাড়ি মুর্শিদাবাদ জেলায়। আক্রান্ত শিশু এবং তার পরিবারকে আইসোলেশন রাখা হয়েছে।  জানা গিয়েছে, কয়েকদিন আগেই আবুধাবি থেকে ওই শিশুর পরিবার দেশে ফিরেছে। প্রথমে তাঁরা হায়দ্রাবাদ বিমান বন্দরে নামে। সেখান থেকে মুর্শিদাবাদ … Read more