যুদ্ধটা জেতা সোমবার দুপুরেই হয়ে গিয়েছিল মেডিকেলের আন্দোলনরত পড়ুয়াদের। দীর্ঘ প্রায় ১৪ দিনের অনশন আন্দোলনের চাপে তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়েদের জন্য নতুন হস্টেল বরাদ্দসহ আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হচ্ছে বলে সেদিন দুপুরেই লিখিতভাবে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। এই জয়ের উদযাপনেই মঙ্গলবার বিকেলে মেডিকেলের আন্দোলনকারী পড়ুয়াদের ডাকে শহরের রাজপথে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়েছিল। এদিন বিকেল চারটেয় মেডিকেল কলেজ থেকে এই মিছিল শুরু হয়। মেডিকেলের পড়ূয়ারা ছাড়াও মিছিলে অংশ নেন বহু ছাত্র-ছাত্রী ও যুবরা। লাল আবির ও স্লোগান মুখরিত এই মিছিল শেষ হয় ধর্মতলায় এসে।
আরও পড়ুন: Rapid Antibody Test শুরু করছে রাজ্য, সংক্রমণের গতিপ্রকৃতি জানতে ১১ টি এলাকা চিহ্নিত





Leave a Reply