Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

দ্বিতীয় দিনে ধর্মঘট পুরোপুরি ব্যর্থ, স্বাভাবিক জনজীবন

বুধবার অফিসগুলিতে স্বাভাবিক হাজিরা

দ্বিতীয় দিনে ধর্মঘট পুরোপুরি ব্যর্থ, স্বাভাবিক জনজীবন

বামেদের ডাকা সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিন, বুধবার বনধের কোনও কার্যত প্রভাবই পড়ল না রাজ্যে। মঙ্গলবার কলকাতাসহ রাজ্যের বেশ কিছু জায়গায় সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির পরিবেশ সৃষ্টি হয় ধর্মঘটের জেরে। কিন্তু বুধবার সকাল থেকেই মোটামুটি স্বাভাবিক জনজীবন।
বুধবার সকাল থেকে আর পাঁচটা সাধারণ দিনের মতোই স্বাভাবিক ছিল কলকাতাসহ রাজ্যের অধিকাংশ জায়গা। রাস্তাঘাট, বাজার, অফিস-কাছাড়ি, স্কুল-কলেজে কোনও জায়গাতেই বিশেষ প্রভাব পড়েনি। পরিবহণ ব্যবস্থাও স্বাভাবিক। ধর্মঘটের প্রথম দিন সকালের দিকে যাদবপুর, মৌলালি, শোভাবাজার ইত্যাদি এলাকায় যে সামান্য প্রভাব পড়েছিল, বুধবার তার কোনও ছাপ পড়েনি। নিত্যদিনের চেনা ছবি দেখা গিয়েছে রাস্তাগুলিতে। সব দোকানপাটই খোলা রয়েছে।

আরও পড়ুন: উপলক্ষ্য, আন্তর্জাতিক আদিবাসী দিবস; ঝাড়গ্রাম সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal