Gold ₹144,750/10g
Silver ₹242.25/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
5 July 2026

বাংলার মা-বোনেদের জন্য মমতার লক্ষ্মীর ভাণ্ডার, আবেদনের জন্য কী প্রয়োজনীয়

বাংলার মা-বোনেদের জন্য মমতার লক্ষ্মীর ভাণ্ডার, আবেদনের জন্য কী প্রয়োজনীয়

ভোটের আগেই মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন বাংলার মা-বোনেদের জন্য লক্ষীর ভাণ্ডার চালু করবেন তিনি। সেইমত ক্ষমতায় আসার পরেই চালু হয়েছে লক্ষীর ভাণ্ডার।

রাজ্যের শিশু ও পরিবার কল্যাণ দফতরের মাধ্যমে মহিলাদের প্ৰত্যেক মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে। আর এসসি, এসটিদের ক্ষেত্রে সেই অঙ্কটা ১০০০ টাকা। এবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্যের শিশু ও পরিবার কল্যাণ দফতর। নির্দেশিকা অনুযায়ী সেই মহিলাকে রাজ্যের বাসিন্দা হতেই হবে। দুয়ারে সরকার ক্যাম্পে বিনামূল্যে এপ্লিকেশন ফর্ম দেওয়া হবে। সরকারি আধিকারিকরা আবেদন ফর্মগুলি যাচাই করে দেখবেন। এরপর গ্রামের ক্ষেত্রে ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং শহরের ক্ষেত্রে সাব ডিভিশনাল অফিসার আবেদনপত্রগুলি পোর্টালে তুলবেন। যারা টাকা পাওয়ার যোগ্য, তাঁদের নাম চলে যাবে জেলাশাসকের কাছে।

এছাড়াও স্বাস্থ্যসাথী স্কিমে যাঁদের নাম নথিভুক্ত আছে, তাঁরাই এই সুবিধা পাবেন। বয়স হতে হবে ৩৫ থেকে ৬০ এর মধ্যে।

আরও পড়ুন: ফলাফল ঘোষণার সময় ধর্মের উল্লেখ, অপসারিত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস

তবে কেন্দ্র বা রাজ্যের সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মী এই সুবিধা পাবেন না। এমনকি সরকার নিয়ন্ত্রিত সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপালিটির চাকরি থাকলেও এই সুবিধা মিলবে না।

যে ব্যাংক একাউন্টে টাকা যাবে, সেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। শুক্রবার লক্ষীর ভান্ডার নিয়ে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যসচিব। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে লক্ষীর ভাণ্ডারের সুবিধা পাওয়া যাবে বলে প্রচুর ভিড় হবে ক্যাম্পগুলিতে। সবটাই করোনা বিধি মেনে করার নির্দেশ দিয়েছেন তিনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal