Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
22 June 2026

ফের ভারতের ঝুলিতে সোনা, শ্যুটিং বিশ্বকাপে সোনা পেলেন সৌরভ চৌধুরী  

ফের ভারতের ঝুলিতে সোনা, শ্যুটিং বিশ্বকাপে সোনা পেলেন সৌরভ চৌধুরী   

ফের ভারতের ঝুলিতে সোনা। শ্যুটিং বিশ্বকাপে ভারতকে সোনা এনে দিলেন সৌরভ চৌধুরী। ১০ মিটার এয়ার পিস্তলে সোনা পেয়েছেন সৌরভ। ফাইনাল রাউন্ডে ৪২.৫ পয়েন্ট নিয়ে সোনা যেতেন সৌরভ।

জার্মানির মাইকেল শওয়াল্ডকে হারিয়ে দেন তিনি। মিশরের কাইরোতে আয়োজিত হয়েছিল এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ১৯ বছরের ছেলে ফাইনালের প্রথম রিলেতেই ৩৮ পয়েন্ট পেয়ে যান। এরপরই শেষ চারে পৌঁছে যান তিনি। কাইরো বিশ্বকাপে গ্রুপ পর্বেই মোট ৫৮৪ পয়েন্ট অর্জন করে তৃতীয় হিসেবে ফাইনালে উঠেছিলেন ১৯ বছর বয়সি সৌরভ।

এর আগেও যুব অলিম্পিক্সে সোনা জিতেছেন সৌরভ। শ্যুটিং বিশ্বকাপে মোট ২০টি পদক দেওয়া হবে। মোট ৫০০ জন প্রতিযোগী লড়াই করছেন এই পদকের জন্য। ভারতের হয়ে সৌরভ ছাড়াও আছেন আরও অনেকে।

আরও পড়ুন: আজ ডুরান্ড ফাইনালে গোকুলাম ছাড়াও ক্লান্তি বড় চিন্তা মোহনবাগানের, নিজেদের ফেবারিট মানতে নারাজ সবুজমেরুন কোচ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports