Take a fresh look at your lifestyle.

১ জুন থেকে হচ্ছে না এই বছরের মাধ্যমিক পরীক্ষা

108

এখন হচ্ছেনা মাধ্যমিক পরীক্ষা। করোনা আবহে ১ জুন থেকে মাধ্যমিক পরীক্ষা অসম্ভব বলে মনে করছে মধ্যশিক্ষা পর্ষদ। তবে কবে হবে এইবছরের মাধ্যমিক পরীক্ষা? আর কীভাবে মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা, সেই বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে আলোচনা চলছে সরকারের।

এইবছরের মাধ্যমক পরীক্ষা ১ জুন থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত হওয়ার কথা ছিল। তবে এইক্ষেত্রে পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে নাকি বাতিল করা হবে, সেই সিদ্ধান্তের অপেক্ষায় মাধ্যমিক পরীক্ষার্থীরা। এর আগে সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষাও বাতিল করা হয়েছে।

Comments are closed.