Silver ₹74.52/g Kolkata 32°C 9 June 2026

বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির ছেলে আকাশ, দেখুন কী অবস্থা দুর্ঘটনাস্থলের

বেপরোয়া গাড়ি চালিয়ে গ্রেফতার বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলির ছেলে আকাশ, দেখুন কী অবস্থা দুর্ঘটনাস্থলের

মত্ত অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার বিজেপি সাংসদ তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে। বৃহস্পতিবার রাতে গলফ গার্ডেন রোডে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারে রূপা গঙ্গোপাধ্যায়ের ছেলে আকাশ মুখোপাধ্যায়। ঘটনায় কেউ আহত না হলেও অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান পথচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে আকাশ মুখোপাধ্যায়ের কালো রঙের সেডান গাড়ি প্রচণ্ড গতিতে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাবের পাঁচিলে ধাক্কা মারে। গাড়ির গতি এতটাই ছিল যে পাঁচিল ভেঙে প্রায় ৫ ফুট ভিতরে ঢুকে যায় গাড়িটি। আকাশ নিজেই ওই গাড়িটি চালাচ্ছিলেন বলে খবর। দুর্ঘটনায় আহত হন তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন আকাশ। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে যায় যাদবপুর থানার পুলিশ। বিজেপি সাংসদ পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

ছেলের এই দুর্ঘটনার খবর নিয়ে রূপা গঙ্গোপাধ্যায় একটি ট্যুইট করেন। ট্যুইটারে বিজেপি সাংসদ ও অভিনেত্রী লেখেন, বাড়ির সামনেই তাঁর ছেলের গাড়ি দুর্ঘটনা হয়েছে। তিনি নিজেই পুলিশকে এই খবর জানিয়েছেন বলে দাবি করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তিনি লেখেন, এ নিয়ে কোনও রাজনীতি নয়, কোনও বিশেষ সুবিধাও তিনি চান না। ট্যুইটারে তিনি লেখেন, আইন আইনের পথে চলুক।

দেখুন দুর্ঘটনার পর ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal