Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
24 July 2026

কিছুটা ভালো সৌমিত্র, আইসিইউ থেকে দেওয়া হবে কেবিনে, সুস্থ না হওয়া পর্যন্ত থাকতে হবে হাসপাতালেই

ক্রমেই সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়

কিছুটা ভালো সৌমিত্র, আইসিইউ থেকে দেওয়া হবে কেবিনে, সুস্থ না হওয়া পর্যন্ত থাকতে হবে হাসপাতালেই

আজ কিছুটা ভালো আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুক্রবার আইসিইউ থেকে সরিয়ে তাঁকে কেবিনে দেওয়া হবে। বর্তমানে সৌমিত্র চট্টোপাধ্যায় মোটামুটি সুস্থ আছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
গত মঙ্গলবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কলকাতার রুবি হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায়। বয়সজনিত সমস্যা ছাড়াও তিনি নিউমোনিয়াতে আক্রান্ত বলে জানা গিয়েছিল। তাঁকে আইসিইউ-তে রেখে চিকিৎসা শুরু হয়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরই উদ্বেগ প্রকাশ করেন সংস্কৃতি মহল থেকে সিনেমা-প্রেমীরা। তবে শুক্রবার তাঁর শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। এদিনই তাঁকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হবে। তবে প্রবীণ অভিনেতার সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে। ততদিন হাসপাতালেই রাখা হবে তাঁকে।

আরও পড়ুন: স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা NBSTC-র বাসে আগুন, রক্ষা পেলেন যাত্রীরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal