Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

শনিবার থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা

শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বুধবার রাত থেকেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে শহর কলকাতায়। বৃহস্পতিবার সকালেও শহরে জারি রয়েছে বৃষ্টিপাত। রাস্তায় যানজটের জেরে অসুবিধায় পড়েছেন অফিসযাত্রীরা। আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি জারি থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রামে আগামী ২ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি দার্জিলিং, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টি হতে পারে বলে জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার কিছুটা উন্নতি হবে।

আরও পড়ুন: করোনায় মৃতের দেহ দেওয়া হবে পরিবারকে, গাইডলাইন কলকাতা হাইকোর্টের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal