Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
18 June 2026

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট কে তৈরি করল? শুরু রাজনৈতিক বিতর্ক

নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে ইতিমধ্যেই দেশে শুরু হয়েছে রাজনৈতিক বিতণ্ডা

অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট কে তৈরি করল? শুরু রাজনৈতিক বিতর্ক
NEW DELHI, INDIA - JANUARY 15: (Editor’s Note: This is an exclusive shoot of Hindustan Times) Indian Economist and currently Ford Foundation International Professor of Economics at the Massachusetts Institute of Technology, Abhijit Banerjee during an interview on January 15, 2016 in New Delhi, India. (Photo by Saumya Khandelwal/Hindustan Times via Getty Images)

নকল হইতে সাবধান। এই সাবধানবাণী মনে না রাখলে কী হয়, তা দেখল একটি সর্বভারতীয় ইংরেজি নিউজ চ্যানেল। দ্বিতীয় বাঙালি হিসেবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তির খবর চাউর হতেই তাঁর নামে ট্যুইটারে একটি অ্যাকাউন্ট ভেসে ওঠে। আর সেই অ্যাকাউন্টকেই সত্যি ভেবে বসে, তাকে ট্যাগ করে বিশিষ্টদের অভিনন্দন জানানোর খবর দেয় সিএনবিসি টিভি-18!

পরে অবশ্য ভুল বুঝতে পেরে ট্যুইটটিই ডিলিট করেছে কর্তৃপক্ষ। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ফেক অ্যাকাউন্টের মাধ্যমে খোদ নিউজ চ্যানেলকে বোকা বানানোর এই কায়দা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কে। ফলোয়ার বাড়তে থাকে ফেক অভিজিৎ ব্যানার্জির হ্যান্ডেলে।

আরও পড়ুন: গৌরী লঙ্কেশকে ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, আদর্শগত কারণে খুন করেছে হিন্দুত্ববাদী সংগঠন, চার্জশিট পেশ পুলিশের

বুম নিউজ জানাচ্ছে, ট্যুইটার অ্যাকাউন্টটির ইউজার হ্যান্ডল (@Polytikle) অ্যাকাউন্টের ডিসপ্লে নেম বদলে অভিজিৎ ব্যানার্জি করেছে। যার আগে নাম ছিল ‘নট দ্যাট স্বরাজ’।

অ্যাকাউন্টে যে ছবি দেওয়া হয়েছে, সেটা অভিজিৎ এবং এস্থার ডুফলোর। এবং বায়োতে নট দ্যাট স্বরাজের ক্ষেত্রে লেখা ছিল প্যারোডি। তাই অভিজিতের ক্ষেত্রে হয়েছে ইকনমিস্ট। নাম, ছবি সব বদলে দিলেও হ্যান্ডেল নেমের কোনও বদল হয়নি। ফলে সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞরা সহজেই ধরে ফেলতে পেরেছেন, এটি ফেক অ্যাকাউন্ট। এই খবর লেখা পর্যন্ত অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা প্রায় ৭ হাজার।

আরও পড়ুন: কীসের ভিত্তিতে ছাঁটাই তালিকা? কেন বন্ধ বেতন? এই সময় কর্তৃপক্ষকে আইনি নোটিস বরখাস্ত সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর নীলাঞ্জন বসুর, চিঠি মুখ্যমন্ত্রীকেও

এখানেই শেষ নয়, ধারাবাহিকভাবে বিজেপি বিরোধী পোস্ট করা এই হ্যান্ডল যখন অভিজিৎ ব্যানার্জির ভেক ধরেই চুপ থাকেনি। বিশ্বাসযোগ্যতা বাড়াতে এই প্যারোডি অ্যাকাউন্ট, যা নোবেলজয়ীর বলে ভুল করেছেন অনেকেই, বিভিন্ন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বের করা অভিজিৎকে অভিনন্দনের ট্যুইটেরও জবাবও দিয়েছে।

সেই সময়ই জানা যায়, নোবেলজয়ীর কোনও এমন ট্যুইটার হ্যান্ডেলই নেই। তাহলে কে অভিজিৎ সেজে এই কীর্তি করছে?

বিতর্ক শুরু হতেই, সে ফিরেছে আপন বেশে। অভিজিৎ ব্যানার্জি অন্তর্হিত হয়ে বেরিয়ে এসেছে নট দ্যাট স্বরাজ। বদলে গিয়েছে প্রোফাইল ডিসপ্লে পিকচার এবং বায়ো। ততক্ষণে নিজেদের ট্যুইটার পেজ থেকে ফেক অ্যাকাউন্টকে ট্যাগ করে করা ট্যুইটও ডিলিট করেছে নিউজ চ্যানেলটি।
কিন্তু কে তৈরি করল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নামে ফেক ট্যুইট অ্যাকাউন্ট? এ নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক বিবাদ। এ কি বিজেপি মদতপুষ্ট  আইটি সেলের কৌশল, নাকি বিজেপি বিরোধী কারও কাজ, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলছে জল্পনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice