সারদা, রোজ ভ্যালি এবং নারদ, তিন মামলার তদন্তকারী সিবিআই অফিসারকে বদলি! কারণ নিয়ে জল্পনা
সারদার আর্থিক কেলেঙ্কারির মামলায় কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের হেনস্থার মুখে পড়েছিলেন সিবিআই অফিসার তথাগত বর্ধন। তাঁকে কলকাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে চিটফান্ড রোজ ভ্যালির তদন্তে যুক্ত সিবিআই অফিসার ব্রতীন ঘোষাল এবং নারদ ঘুষ কাণ্ডের তদন্তে যুক্ত রঞ্জিত কুমারকে।
Comments are closed.