Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
21 June 2026

অমিত শাহর সফরের পরই বিজেপি মহিলা নেত্রী তৃণমূলে! বাদুড়িয়ার কং বিধায়কও শাসক দলে

কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম যোগ দিলেন তৃণমূলে

অমিত শাহর সফরের পরই বিজেপি মহিলা নেত্রী তৃণমূলে! বাদুড়িয়ার কং বিধায়কও শাসক দলে

অমিত শাহ দিল্লি পৌঁছনোর আগেই ভাঙন শুরু হয়ে গেল বঙ্গ বিজেপিতে। তৃণমূলে যোগ দিলেন মহিলা মোর্চার সহ সভানেত্রী। পাশাপাশি উত্তর ২৪ পরগনায় কংগ্রেসের শেষ দূর্গ বাদুড়িয়াও হাতছাড়া। কংগ্রেস বিধায়ক আব্দুর রহিম যোগ দিলেন তৃণমূলে।
ফের বিজেপি-কংগ্রেসে ভাঙন ধরাল তৃণমূল। অমিত শাহের রাজ্য সফর শেষ হতে না হতেই তৃণমূলে যোগ দিলেন বিজেপির মহিলা মোর্চার সহ সভানেত্রী মৌমিতা বসু চক্রবর্তী। তবে সবচেয়ে তাৎপর্যপূণ বাদুড়িয়ার কংগ্রেস বিধায়ক আব্দুর রহিমের তৃণমূলে যোগদান। কংগ্রেস নেতা প্রয়াত গফফর সাহেবের ছেলে আব্দুর রহিমের জনভিত্তি অটুট। তাই প্রবল মমতা হাওয়ার মধ্যেও গত বিধানসভায় নিজের আসন ধরে রেখেছিলেন। এবার বিজেপির বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ের আগে ভরসা রাখলেন মমতা ব্যানার্জির উপর।
শনিবার তৃণমূল ভবনে আয়োজিত অনুষ্ঠানে পৌরহিত্য করেন মহাসচিব পার্থ চ্যাটার্জি। ছিলেন ফিরহাদ হাকিম, সুখেন্দুশেখর রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, ওমপ্রকাশ মিশ্র প্রমুখ। এদিন তৃণমূলে যোগ দেন কল্যাণ ব্যানার্জি, দেবকুমার মুখার্জি, সত্যজিৎ ব্যানার্জির মত একঝাঁক অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা। প্রাক্তন বিধায়ক সুভাষ মাহাতোর ছেলে সিদ্ধার্থ এবং প্রয়াত সাংসদ রাধিকারণ্জন প্রামাণিকের ছেলে শান্তনু প্রামাণিকও এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন

আরও পড়ুন: শিল্পপতি হর্ষ নেওটিয়া, করোনা মোকাবিলায় ৩০ টি লাক্সারি বাংলো তুলে দিলেন রাজ্যের হাতে

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal