Take a fresh look at your lifestyle.

পরিবারের সাথে কেক কাটার ছবি শেয়ার করলেন কনীনিকা, জানুন আসল কারণ

সম্প্রতি সপরিবারে একত্রিত হলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি ছবিতে দেখা গিয়েছে চেয়ারে বসে কেক কাটছেন কনীনিকার মা। পিছনে বাবা, কাকা, স্বামী এবং পুত্র। সঙ্গে কন্যা কিয়া। কিন্তু এই সপরিবারের কেট কাটার ছবি শুনে কি মনে হচ্ছে? সেটা নিজেই জানালেন বঙ্গ তনয়া। গত ২৬ নভেম্বর কনীনিকার মা বাবার ৪২তম বিবাহবার্ষিকী ছিল। আর সেই উপলক্ষেই বাড়ির সবাই এক জায়গায় মিলিত হয়েছিলেন। একসাথে খাওয়া দাওয়া এবং কেক কেটেছেন কনীনিকার মা বাবা।

এমনকি এই ছবির ক্যাপশনে ‘স্ট্রেন্থ’ হিসেবে সুরজিতকে ট্যাগ করেছেন কনীনিকা। এমনকি কাকার কথা উল্লেখ করে কনীনিকা জানান বাবার থেকেও কাকা তাঁকে বেশি বোঝে। এমনকি কাকার সাথে সু সম্পর্কের কথাও জানান অভিনেত্রী। বাংলা ছবিতে এক জন জনপ্রিয় মুখ হলেন কনীনিকা। সিরিয়ালের হাত ধরেই তিনি টলিউডে প্রবেশ করেন।

কেরিয়ারের শুরুর দিকে নানা সিরিয়ালে কনীনিকা চুটিয়ে অভিনয় করেন। পরে আবার আসবো ফিরে নামক একটি জনপ্রিয় বাংলা ছবিতে দেখা যায় কনীনিকাকে। এছাড়াও মুখার্জিদার বউ এবং চতুষ্কোণ ছারাও কণ্ঠ, হামির মতোন আরো অনেক ছবিতে অভিনয় করেছেন কনীনিকা। মাঝে মাঝেই আজকাল নিজের ইন্সটা প্রোফাইলে কনীনিকা নিজের মেয়ে কিয়ার ছবি পোস্ট করে। কাজের সাথে সাথে আজকাল মেয়ের সাথে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। এমনকি নিজেই মেয়ের দেখভালও করছেন। এছাড়া একইসঙ্গে অনলাইনে অভিনয়ের ক্লাস অর্থাৎ অ্যাক্টিং ওয়ার্কশপ করানো শুরু করেছেন কনীনিকা।

Comments are closed.