Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
22 June 2026

ভোট ঘোষণার আগেই সুখবর, শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা মমতার

ভোট ঘোষণার আগেই সুখবর, শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির ঘোষণা মমতার

রাজ্যের ডেইলি ওয়েজেস কর্মচারী বা শহরাঞ্চলে দৈনিক মজুরি পান এমন শ্রমিকদের জন্য খুশির খবর। পশ্চিমবঙ্গের আর্বান এমপ্লয়মেন্ট স্কিমের আওতায় থাকা কর্মচারীদের দৈনিক মজুরি বাড়াল রাজ্য সরকার। ট্যুইট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আনস্কিল্ড শ্রমিকদের মজুরি দৈনিক ১৪৪ টাকা থেকে বেড়ে হল ২০২ টাকা। এতদিন সেমি স্কিল্ড শ্রমিকদের মজুরি ছিল ১৭২ টাকা, তা বাড়িয়ে করা হয়েছে ৩০৩ টাকা। ৪০৪ টাকা দৈনিক মজুরি ঠিক করা হয়েছে স্কিল্ড লেবারদের জন্য। উল্লেখ্য, ৪০৪ টাকার দৈনিক মজুরির ক্যাটাগরির এবারই সূচনা হল।

মমতা ট্যুইটে লেখেন সর্বমোট ৫৬,৫০০ জন কর্মচারী যার মধ্যে আনস্কিল্ড ৪০ হাজার ৫০০ জন, সেমি স্কিল্ড ৮ হাজার এবং স্কিল্ড লেবার ৮ হাজার জন এর মাধ্যমে উপকৃত হবেন। মনরেগা আনস্কিল্ড এবং সেমি স্কিল্ড লেবারদের প্রাধান্য দেওয়া হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal