তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর কেটে গেছে একটা সপ্তাহ। নির্বাচনের তারিখ যত এগিয়ে আসছে প্রচারের তোড়জোড়ও শুরু হয়ে গিয়েছে জোড় কদমে। গতকাল থেকে প্রচার মিছিল শুরু ব্যারাকপুরের প্রার্থী রাজ চক্রবর্তী।
একুশের নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে চলেছে পরিচালক রাজ চক্রবর্তী। এবছর ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি। তাই ছবি পরিচালনাকে ব্যাহত রেখে ব্যারাকপুরে প্রচার মিছিলে মেতেছেন রাজ। গতকালের প্রচার সভার একঝাঁক ছবি উঠে এসেছে তাঁর টুইটারে। ছবির ক্যাপশনে লিখছেন, “ভালোবাসার জোয়ার। ব্যারাকপুর ১ নং ওয়ার্ডে গতকাল। আসন্ন বিধানসভা নির্বাচনে উন্নয়নের কান্ডারী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের গতি অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আজ দেখা হবে ব্যারাকপুর ২,৩ নং ওয়ার্ডে।” শনিবার ১ নং ওয়ার্ডে প্রচার চালিয়ে ছিলেন তিনি। আজ ব্যারাকপুরের ২, ৩ নং ওয়ার্ডে দেখা যাবে রাজ চক্রবর্তীকে।
ভালোবাসার জোয়ার। ব্যারাকপুর ১ নং ওয়ার্ডে গতকাল। আসন্ন বিধানসভা নির্বাচনে উন্নয়নের কাণ্ডারী মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাজের গতি অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস-কে ভোট দিন। আজ দেখা হবে ব্যারাকপুর ২, ৩ নং ওয়ার্ডে। pic.twitter.com/GqvDchBIm7
আরও পড়ুন: ২৭ মার্চ প্রথম দফায় ঝাড়গ্রামের ৪ আসনেই ভোট, ২০১৬, ২০১৯ সালে কী ফল ছিল?
— Raj chakrabarty (@iamrajchoco) March 14, 2021
আরও পড়ুন: জাঁকিয়ে শীতের পথে ফের বাধা নিম্নচাপ! আবহাওয়ার ভোলবদল নিয়ে যা জানাল হাওয়া অফিস
— Raj chakrabarty (@iamrajchoco) March 14, 2021
বিপুল জনস্রোত আর এত ভালোবাসার জোয়ার আশা করতে পারেননি তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় ছিল একাধিক চমক। এবারের নির্বাচনে প্রার্থী তালিকায় উঠে এসেছে বিনোদন জগতের বহু তারকা। সায়নী ঘোষ থেকে শুরু করে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, জুন মালিয়ার মতো তারকারা যোগ দিয়েছেন তৃণমূলের।