Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পুজো দিলেন জগন্নাথ ধামে, সঙ্গে শুভশ্রী

নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পুজো দিলেন জগন্নাথ ধামে, সঙ্গে শুভশ্রী

নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়ে গুরুদায়িত্ব পালন করবেন পরিচালক রাজ চক্রবর্তী। তাই নির্বাচনের আগে স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে জগন্নাথ ধামে পুজো দিলেন রাজ চক্রবর্তী।

এই মুহূর্তে রাজ-শুভশ্রী পুরীর জগন্নাথ ধামে। সেখানে থেকেই পুরী ভ্রমণের এবং জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার কিছু মুহূর্ত সোশ্যাল দুনিয়ায় শেয়ার করলেন রাজ চক্রবর্তী। করোনার নিয়মবিধি সোশ্যাল ডিসটেন্সিং না থাকলেও কয়েকজনের মুখেই ছিল মাস্ক। সবকটি ছবি তোলা হয়েছে জগন্নাথ মন্দিরে ঢোকার মুখে।

এবছরে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী। ভোট উৎসব শুরু হওয়ার আগেই প্রচারে মশগুল তিনি। গত শনিবার ব্যারাকপুরে ১ নং ওয়ার্ড থেকে প্রচার মিছিল শুরু করেন। রবিবার দেখা গিয়েছিল ব্যারাকপুরের ২, ৩ নং ওয়ার্ডে।

আরও পড়ুন: শ্রম পোর্টালে দুই নম্বরে বাংলা, অনেকটাই পিছনে বিজেপি শাসিত রাজ্য

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalEntertainment