পাঁশকুড়ার সভায় মমতা ব্যানার্জি। বক্তৃতার নির্বাচিত অংশ:
সবচেয়ে বড়ো তোলাবাজ বিজেপি, মোদী তাঁদের সর্দার
সব বিক্রি করে দিচ্ছে, এবার দেশ বেচবে মোদী-শাহ
পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে কেন বিজেপি জবাব দাও
সব বিক্রি করে দিয়ে নিজের নামে স্টেডিয়াম করছেন মোদী
সারা ভারত আজ বাংলার দিকে তাকিয়ে আছে
আরও পড়ুন: ডিভিশন বেঞ্চেও মিলল না রক্ষাকবচ, সিবিআই ডাকলে যেতেই হবে অনুব্রতকে
কারণ কি জানেন? বাংলায় বিজেপিকে তাড়াতে পারলে দিল্লি থেকে ওদের বিদায় নিশ্চিত
বিজেপি আপনার ভোট নিয়ে জিতে ক্ষমতায় এসে আপনাকেই এনআরসি দিয়ে দেশ ছাড়া করবে
আমাদের সরকার আগামী দিনে বাড়ির দরজায় রেশন পৌঁছে দেবে
মা-বোনেরা হাত খরচের জন্য ৬ হাজার টাকা পাবেন, এসসি-এসটিরা পাবেন বছরে ১২ হাজার টাকা
পড়ুয়াদের মা-বাবার চিন্তা নেই, আমরা ১০ লাখ টাকার ক্রেডিট লিমিটে মাত্র ৪% সুদে ক্রেডিট কার্ড দিচ্ছি
সবাই স্বাস্থ্য সাথী কার্ড করে নিন, অনেক কাজে লাগবে
বিদেশ থেকে এনআরআই নিয়ে আসছে বিজেপি
তাঁরা এসে বলছে বাংলায় নাকি আমরা দুর্গা পুজো করতে দিই না
মা দুর্গাকে গালাগালি দিয়ে বাংলার মানুষের মন পাওয়া যায় না
গদ্দারদের স্তব্ধ করে দিন
বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না,
অনেকেই বলছেন ভাঙ্গা পায়ে মমতা কী করতে পারবেন?
আমি বলি একটা পায়েই আমি যা করব তোমরা সর্ব শক্তি দিয়েও তা করতে পারবে না
আমার একটা পা খারাপ কিন্তু আমার মা-বোনেদের পা কিন্তু ঠিক আছে
এমন গোল দেবেন যেন বিজেপি পালিয়ে কুল না পায়
EVM নিয়ে খুব সতর্ক থাকতে হবে, দেখবেন বিজেপি যেন আপনাদের বোকা বানাতে না পারে
কেউ কিছু দিলে খাবেন না, চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে দিতে পারে বিজেপি




