ফের রাজনৈতিক হিংসার ঘটনা কেশপুরে। বুধবার রাতে নিজের বাড়িতেই খুন হন এক তৃণমূল কর্মী। খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।
ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
ভোটের আগের দিন তৃণমূলকর্মীর খুন ঘিরে কেশপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
[আরও পড়ুন- WB Election 2021: গা গরম! বুথ থেকে তৃণমূলের ভোটার ফিরিয়ে দেওয়ার অভিযোগ নন্দীগ্রামে]
বুধবার রাতে কেশপুরের ৪ নম্বরের অঞ্চলের দাদপুর গ্রামে তৃণমূলকর্মী উত্তম দলুই বাড়িতে খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়। ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কোপানো হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে উত্তমকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।
খুনের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে পুরো এলাকায়। ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: ঝাড়গ্রামের পর পুরুলিয়ায় প্রবেশ করল বাঘিনি জিনাত, আতঙ্কে সাধারণ মানুষ




