Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
23 June 2026

নির্দল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে ২ লাখের টোপ! ভাইরাল অডিও ক্লিপে অস্বস্তিতে মালদহ BJP

নির্দল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারে ২ লাখের টোপ! ভাইরাল অডিও ক্লিপে অস্বস্তিতে মালদহ BJP

ভাইরাল হওয়া জোড়া অডিও ক্লিপ নিয়ে অস্বস্তিতে বঙ্গ বিজেপি। প্রার্থী তালিকা নিয়ে তৈরি হওয়া ক্ষোভ যে এখনও মেটেনি তা স্পষ্ট হল মালদহের ঘটনায়।

পার্টির টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। কিন্তু গেরুয়া শিবিরের ভিতরের খবর, নির্দলরাই বাড়া ভাতে ছাই দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

মানিকচক কেন্দ্রের নির্দল প্রার্থীর অভিযোগ, মনোনয়নপত্র তুলে নিতে ফোন করে আবেদন করেছেন স্থানীয় বিজেপি নেতা। দেখানো হয়েছে টাকার লোভও। এনিয়ে নির্দল প্রার্থী এবং বিজেপি নেতার কথোপকথনের রেকর্ড ভাইরাল স্যোশাল মিডিয়ায়।

আরও পড়ুন: অপরাধ সরকারি চাকরি পাওয়া, স্ত্রীর হাত কেটে নিলেন স্বামী

ঘটনার সুত্রপাত মানিকচক কেন্দ্রের প্রার্থী ঘোষনা নিয়ে। এবার বিধানসভা নির্বাচনে মানিকচকে বিজেপি প্রার্থী তৃণমূল থেকে আসা গৌরচন্দ্র মণ্ডল। দল বদলের ১০ দিনের মধ্যে তাঁকে প্রার্থী হিসাবে ঘোষণা করে গেরুয়া শিবির। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় নেতৃত্ব। যাঁদের বিরুদ্ধে লড়াই সেই দলের প্রাক্তন তৃণমূলের নেতাকেই প্রার্থী করা হল! এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান ডালিম মন্ডল। এরপর বিজেপি নেতা অভিজিৎ মিশ্র তাঁকে ফোন করে ২ লাখ টাকার বিনিময়ে মনোনয়ন তুলে নেওয়ার অনুরোধ করেন। পত্রপাঠ প্রস্তাব ফিরিয়ে দেন ডালিম মন্ডল।

একই ঘটনা আরেক নির্দলকে নিয়েও। নির্দল প্রার্থী অনিল মন্ডলকে ফোন করে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জানান মালদহের বিজেপি সভাপতি গোবিন্দ মণ্ডল। এই ক্ষেত্রেও নির্দল প্রার্থী মনোনয়ন তুলতে অস্বীকার করেন। দুটি কথোপকথনের অডিও ক্লিপই ভাইরাল হয়েছে।

যদিও ভাইরাল হওয়া অডিও রেকর্ড দুটিকে ভুয়ো বলে মন্তব্য করেছে মালদহ বিজেপি। তৃণমূলের মানিকচকের প্রার্থী দুঁদে রাজনীতিবিদ সাবিত্রী মিত্র মুচকি হেসে বলেছেন, বিজেপির অন্দরের ব্যাপার নিয়ে ওরাই বলুক। সবমিলিয়ে জোড়া অডিও ক্লিপ নিয়ে বিড়ম্বনায় মালদহ বিজেপি। TheBengalStory ভাইরাল অডিওর সত্যতা যাচাই করেনি।

আরও পড়ুন: হলদিয়া, নন্দীগ্রাম, দু’জায়গায় ভোটার তালিকায় নাম, শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে তৃণমূল

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal