ত্রিপুরায় পা রাখলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। এদিন সকাল ১১.৩১ এ আগরতলা বিমান বন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে ১১.৪০ এ উড়ে গিয়েছেন মাতাবাড়ির ত্রিপুরেশ্বরী মন্দিরে। এদিন অভিষেকের সঙ্গে মন্দিরে পুজো দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আইনমন্ত্রী মলয় ঘটক এবং শ্রমিক সংগঠনের নেতা ঋতব্রত ব্যানার্জি।
জানা যাচ্ছে, পুজো শেষে তিনি স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এদিন অভিষেকের উপস্থিতিতে অন্যদলের বেশ কয়েকজন নেতৃত্ব তৃণমূলে যোগ দেবেন। বেলা তিনটেয় সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন তিনি।
আরও পড়ুন: জম্মু-কাশ্মীরে এখন থেকে জমি কিনতে পারবেন যে কোনও ভারতীয়, নির্দেশিকা জারি
সোমবার সকাল ১০ টায় দমদম বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে আগরতলার জন্য উড়ে যান অভিষেক ব্যানার্জি।




