Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
22 June 2026

কলকাতার ১১৭ নম্বর ওয়ার্ডে ৬৫ শতাংশ ভোট পেয়ে জিতল তৃণমূল, বিজেপির ভোট কমল ৯ শতাংশ

পাঁচ রাজ্যে বিজেপির হারের প্রভাব কি এই শহরেও, উঠছে প্রশ্ন

কলকাতার ১১৭ নম্বর ওয়ার্ডে ৬৫ শতাংশ ভোট পেয়ে জিতল তৃণমূল, বিজেপির ভোট কমল ৯ শতাংশ

কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে প্রত্যাশামতোই জিতল তৃণমূল কংগ্রেস। সদ্য পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি যে ধাক্কা খেয়েছে তার প্রভাব পড়ল এই শহরের পুর উপনির্বাচনেও। উপনির্বাচনে দু’নম্বরে থাকলেও, গত পুরভোটের তুলনায় বিজেপির ভোট কমল প্রায় ৯ শতাংশ। ২০১৫ সালের পুরসভা ভোটের তুলনায় প্রায় ১৮ শতাংশ ভোট বাড়িয়ে তৃণমূল কংগ্রেস সাড়ে ৫ হাজার ভোটে হারাল বিজেপিকে।
১১৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ছিলেন অমিত সিংহ। তিনি পেয়েছেন ৬৫ শতাংশেরও বেশি ভোট। গত ২০১৫ সালের পুরসভা ভোটে এই ওয়ার্ডে তৃণমূল পেয়েছিল ৪৬ শতাংশ ভোট। অন্যদিকে, গত পুরভোটে বিজেপি পেয়েছিল ২৯ শতাংশ ভোট। এবার তা কমে ২০ শতাংশ হয়েছে। এক হাজারের সামান্য বেশি ভোট পেয়েছে বামেরা।

আরও পড়ুন: মালদায় কি হাত খালিই থাকবে? এবার শূন্য হাতে ফিরে যেতে আসিনি, মালদায় বললেন মমতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal