Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
18 June 2026

মিঠাইকে ভুলে এবারে বৌদিমনির সাথে রিল ভিডিওতে ধরা দিলো নিপা, শ্রী! ভাইরাল তোর্সা, নিপা, শ্রী র ইনস্টাগ্রাম ভিডিও, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

মিঠাইকে ভুলে এবারে বৌদিমনির সাথে রিল ভিডিওতে ধরা দিলো নিপা, শ্রী! ভাইরাল তোর্সা, নিপা, শ্রী র ইনস্টাগ্রাম ভিডিও, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

বর্তমানে মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশছোঁয়া। মিঠাই ভালবাসেনা এমন দর্শক হয়তো খুব কমই পাওয়া যাবে। ধারাবাহিকের প্রতিটি সদস্যকে দর্শকেরা এতোটাই আপন মনে করে নিয়েছেন ধারাবাহিকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। ধারাবাহিক শুরুর দিন থেকে বর্তমান সময় পর্যন্ত টিআরপি তালিকায় নিজের প্রথম স্থান দখল করে রেখেছে মিঠাই, একচুলও অন্য ধারাবাহিককে সেই জায়গা ছাড়েনি। সকল ধারাবাহিকে পেছনে ফেলে মোদক পরিবার এখন ব্যাপার বেঙ্গল টপার।

মিঠাই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং তার স্বামী অর্থাৎ সিদ্ধার্থের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আদৃত রায়। মিঠাই এর ছোঁয়ায় সিদ্ধার্ত এখন অনেকটাই পাল্টে গিয়েছে। মিঠাই এর জন্যই পরিবারের কাছাকাছি চলে এসেছে সিদ্ধার্থ। তাই মিঠাই পরিবারের সকলের নয়নের মনি। তবে ধারাবাহিকে ইতিমধ্যেই প্রবেশ ঘটেছে তোর্সা র অর্থাৎ অভিনেত্রী তন্বী লাহা রায়ের। এই ধারাবাহিকে তন্বী তোর্সা র চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে মোদক পরিবারের আরেক ছেলে সোমের স্ত্রী হিসেবে মোদক বাড়িতে ঢুকে গিয়েছে তোর্সা। তার উদ্দেশ্য সিদ্ধান্ত এবং মিঠাইয়ের শান্তি নষ্ট করা তাদের সুখের সংসার ভেঙে দেবো।

তবে পর্দায় যতই মারামারি কাটাকাটি শত্রুতা থাকনা কেন পর্দার বাইরে অর্থাৎ অফ স্ক্রিনে মিঠাই তোর্ষা নিপা শ্রী সকলেই একে অপরের বেশ ভালো বন্ধু মাঝেমধ্যে একসঙ্গে একই ফ্রেমে ধরা দেয় তারা। তোর্সা অর্থাৎ তন্নি এবং সৌমিতৃষাকে একসঙ্গে রিল ভিদেও দেখা যায়।

আরও পড়ুন: নুসরত সন্তানসম্ভবা, জীবনের নতুন অধ্যায় কী যশময়!

সম্প্রতি আবারও কয়েকদিন আগেই নীপা, শ্রী এবং তোর্সাকে লেসি ল্যাড গানের সঙ্গে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে। শুটিংয়ের ফাঁকে এরকম অনেক মজার মজার ভিডিও আপলোড করতে থাকেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment